চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলের দাম কমার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
10:20 পূর্বাহ্ন 16, জুন 2023
in - সেমি লিড, অর্থনীতি
A A
পেট্রোলিয়াম তেল বোতলসমূহ, খুচরা বিক্রেতা দোকানে প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণার ৫ দিন পেরিয়ে গেলেও তার সুফল বাজারে পাওয়া যাচ্ছে না। বাড়তি দামেই তেল কিনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছে দাম কমানোর ঘোষণা থাকলেও কোম্পানি থেকে কম দামের তেল সরবরাহ করা হয়নি। তাই তারা আগের দামেই তেল বিক্রি করছেন। 

চলতি জুনের ১১ তারিখ বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯, খোলা সয়াবিন তেল ১৬৭ টাকা, পাম অয়েলের দাম  ১৩৩ টাকা নির্ধারণ করা হয়। তবে এ দাম কবে থেকে কার্যকর হবে সে সম্পর্কে স্পষ্ট কোন নির্দেশনা দেওয়া হয়নি।

রাজধানীর কারওয়ানবাজার , রামপুরা, হাতিরপুল, টাউনহল, কাটাসুরের বাজার গুলো ঘুরে দেখা গেছে: আগের দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। যেসব তেল বিক্রি হচ্ছে, সেগুলোর মোড়কে আগের দামই রয়েছে। বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৯ টাকা, খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৭৬ টাকা, পাম সুপার খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৬০ টাকা।

ব্যববসায়ীরা বলছেন: নতুন দামের সয়াবিন তেল বাজারে আসতে আরও কয়েক দিন লাগবে। তারা কম দামের তেল পেলে অবশ্যই কম দামে বিক্রি করবেন।

মোহাম্মদপুর টাউন হল বাজারের মুদি দোকানি রহমত আলী বলেন: দাম বাড়লে কোম্পানিগুলো সঙ্গে সঙ্গে বাড়তি রেটে অর্ডার কাটতে শুরু করে। কিন্তু কমলে দিতে চায় না। তখন সাপ্লাই কম এটা সেটা বলে।

কাটাসুর বাজারে পরিবারের জন্য বাজার করতে এসেছেন আহমদ রইস। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন: দাম কমিয়েছে কাগজে-কলমে, বাস্তবে তো দেখছি না। বাজারে কোন মনিটরিং নেই। খুচরা বাজারে মাঝে মধ্যে তাদের দেখা গেলেও যারা সাপ্লাইয়ার বড় কোম্পানি এবং তাদের ডিলার, পাইকাররা কি করছে সেটা কে দেখছে?

হাতিরপুল বাজারের আবু আব্দুল্লাহ শাফি অভিযোগ করেন: তেলের দাম বাড়ার ঘোষণার সঙ্গে সঙ্গে দাম বেড়ে যায়। কিন্তু দাম কমলে সেটা আর পাওয়া যায় না।

এর আগে, রোববার ১১ জুন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান: প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমে ১৩৩ টাকা করা হয়েছে।

Tags: ভোজ্য তেলসয়াবিন তেল
Previous Post

ঘূর্ণিঝড় বিপর্যয়’র আঘাতে লণ্ডভণ্ড ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা

Next Post

ফিফার বর্ণবাদ বিরোধী কমিটির নেতৃত্ব দেবেন ভিনিসিয়াস

Next Post
ব্রাজিলের ফুটবল তারকা ভিনিসিয়াস মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার বর্ণবাদ বিরোধী কমিটির নেতৃত্ব দেবেন ভিনিসিয়াস

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চারশ ছাড়িয়ে বাংলাদেশের লিড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT