দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার উদ্যোগ নিলে জনগণ পাশে থেকে সাহায্য করবে। রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রেখে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।








