চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পেলেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 24, ডিসেম্বর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
আওয়ামী লীগের নতুন কমিটিতে নির্বাচিত নেতারা একত্রিত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে টানা দশমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং টানা তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের অন্যান্য নেতাদের নাম ঘোষণা করেন। উপদেষ্টা পরিষদের সদস্যদের নামও তিনি ঘোষণা দেন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি-সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

প্রথমবারের মতো দলের সভাপতিমণ্ডলীল সদস্য নির্বাচিত হয়েছেন তাজউদ্দীন কন্যা সিমিন হোসেন রিমি এবং মোস্তফা জালাল মহিউদ্দিন। গত কমিটির উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলামের পদোন্নতি ঘটেছে। তিনি দায়িত্ব পালন করবেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে। আর এই পদে থাকা সুজিত রায় নন্দীও পদোন্নতি পেয়ে দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে যারা স্থান পেলেন:

সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য, মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি।

যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন: ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ডা. দীপু মনি। কোষাধ্যক্ষ হয়েছেন: এইচ এন আশিকুর রহমান।

সভাপতিমণ্ডলীর সদস্য পদে নির্বাচিতরা হলেন: অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হয়েছেন ওয়াসিকা আয়শা খান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন ড. শাম্মী আহমেদ। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হয়েছেন ফরিদুন্নাহার লাইলী। তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন ড. সেলিম মাহমুদ। ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম আমিন। দপ্তর সম্পাদক হয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ড. আবদুস সোবহান গোলাপ। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন জাহানারা বেগম। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন নাহার চাঁপা।
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হয়েছেন মো. সিদ্দিকুর রহমান। সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন অসীম কুমার উকিল।
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. রোকেয়া সুলতানা।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন: আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী।

উপ-দপ্তর সম্পাদক হয়েছেন সায়েম খান।

বাদ পড়েছেন যারা

সভাপতিমণ্ডলীর সদস্য থেকে বাদ পড়েছেন নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন এবং আব্দুল মান্নান খান। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসা সাখাওয়াত হোসেন শফিক এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব থাকা হাবিবুর রহমান সিরাজ বর্তমান কার্যনির্বাহী কমিটি থেকে বাদ পড়েছেন।

শ্রম, যুব ও ক্রীড়া এবং উপ-প্রচার সম্পাদকের পদ ফাঁকা রাখা হয়েছে। এসব পদ পরে পূরণ করা হবে বলে জানিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। আর প্রেসিডিয়াম সভায় সদস্যদের নির্বাচিত করা হবে।

Previous Post

ফিরে দেখা ২০২২: হলিউডের আলোচিত সব বিয়ে

Next Post

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

Next Post
পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুর প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

নেপালিদের পাথরবৃষ্টি ও ভারতীয় শ্রমিকদের উপরে আঘাত. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে ভারতীয় শ্রমিকদের উপরে নেপালিদের পাথরবৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT