চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেআইনি কোন নির্দেশনা দেবে না কমিশন: সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সিইসি মাহবুব তালুকদার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কর্মকর্তাদের কারো পক্ষে কাজ করার জন্য বা বেআইনি কোন নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন। সকলকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

শনিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে কমিশন। একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেয়া হবে। এ বিষয়ে কমিশনের ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা রয়েছে। আমরা এই আস্থা ধরে রাখতে চাই।

নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগে ব্যবস্থা নিতে হবে। আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের যুক্ত করা গেলে ভোট সুন্দর হবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, অতীতের যেকোন নির্বাচনের চেয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে। এর মধ্যে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোট গ্রহণ অন্যতম।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, অতীতে প্রহসনের নির্বাচনের জন্য জুলাই বিল্পব হয়েছে। শপথ নিতে হবে, ভালো নির্বাচনের। এই কমিশন কখনও পক্ষপাতিত্বের জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেবে না। সুষ্ঠু নির্বাচন হতেই হবে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অনেকে বলছে, এবার জাতীয় নির্বাচনে ৭০ শতাংশ ভোট কাস্টিং হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেন, সুষ্ঠু নির্বাচন করা ইসির দায়িত্ব। ভালো নির্বাচন করা ছাড়া কোন বিকল্প নেই। নির্বাচন নামক যুদ্ধে সৈনিক হলো কর্মকর্তারা। তারা চেষ্টা না করলে জেতা সম্ভব হবে না। দলগুলো পরিবেশ সুন্দর রাখলে, নির্বাচন কর্মকর্তাদের কাজ সহজ হবে।

Tags: জাতীয় নির্বাচননিরপেক্ষ নির্বাচননির্বাচন ভবনসিইসি এ এম এম নাসির উদ্দিন
Previous Post

অভিষেককে দ্রুত আউটের তাগিদ শোয়েবের, তবুও কাজ হবে না

Next Post

মিয়ানমারের নাগরিকদের মালয়েশিয়ায় স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের ঘোষণা

Next Post
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা স্ট্যাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের নাগরিকদের মালয়েশিয়ায় স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের ঘোষণা

জামায়াতের আমিরের ক্ষমতায় আসার ঘোষণা ও তিন অঙ্গীকারের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতায় এলে তিন অঙ্গীকার বাস্তবায়নের ঘোষণা জামায়াত আমিরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT