প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, পর্যবেক্ষক ও নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে কানাডার কাছে সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন।
আজ (৮ জুলাই) মঙ্গলবার নির্বাচন ভবনে ঢাকায় কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকের পর সিইসি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছেন কানাডীয় হাইকমিশনার।
তিনি বলেন, গত তিন নির্বাচনকে সেসব বিদেশি পর্যবেক্ষক বৈধ বলে সার্টিফিকেট দিয়েছে আগামী নির্বাচনে তাদেরকে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না।
অজিত সিংয়ের সঙ্গে বৈঠকের পর সিইসি জানান, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কানাডা।









