চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে নিত্যপণ্যের দাম বেশি বাড়েনি: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 21, অক্টোবর 2022
in - সেমি লিড, জনপদ, বাংলাদেশ, রংপুর
A A
বাণিজ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে উপস্থিত, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্যপণ্যের দাম খুব বেশি বাড়েনি।

আজ রংপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কিন্তু সাধারণ মানুষ এতেও ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় আমাদেরকে তা সহনীয় পর্যায়ে আনতে হবে। একই সঙ্গে বিশ্ব মন্দা মোকাবেলায় আমাদের সবাইকে কাজ করতে হবে।’

টিপু মুনশি বলেন, বিশ্ব মন্দা মোকাবেলায় সরকার প্রস্তুত।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এক ইঞ্চি জমিও পতিত না রাখার নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক মন্দা প্রশমিত করতে হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এছাড়া, সরকার যেসব খাতে সম্ভব সেসব খাতে ব্যয় সংকোচন, কমানো বা স্থগিত করছে। বৈশ্বিক মন্দার কারণে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি। এই বিপদ সকলকে একসাথে মোকাবেলা করতে হবে।’

ভোজ্য তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে ভোজ্য তেলের দাম কমলেও কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিয়ে বেশি দামে তা বিক্রি করছে।

তিনি বলেন, ‘ভোজ্য তেলের দামে কারসাজিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ইতোমধ্যে বাজার পর্যবেক্ষণের জন্য কাজ করছে।’

মন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে। বিশ্ববাজারে তেলের দাম এবং দেশে মার্কিন ডলারের মূল্য বিবেচনায় নিয়ে ভোজ্য তেলের দাম নির্ধারণ করেছে ট্যারিফ কমিশন।

এসময় রংপুর জেলা প্রশাসক মো. আসিফ আহসান, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মহানগর চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: বাণিজ্যমন্ত্রী
Previous Post

অবশেষে শিরোপা, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Next Post

উইন্ডিজের ব্যর্থতার দায় কার?

Next Post
ক্রিকেট খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে, হেলমেট হাতে, প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজের ব্যর্থতার দায় কার?

বৃষ্টিপাত, বজ্রপাত ও সূর্যের আলো সহ আবহাওয়ার চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT