বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের চাঁদার দাবির খবরে তিনি বেদনায় নীল হয়ে গেছেন। গণঅভ্যুত্থানের পর দেশবাসী এমন পরিণতিই চেয়েছিলো কি না প্রশ্ন করেছেন তিনি। সংস্কারে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, বিএনপিকে কোনভাবে চাপে ফেলা যাবে না।








