চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরদার ফজলুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 অপরাহ্ন 02, মে 2025
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
স্মরণসভায় উপস্থিত অতিথি ও দর্শক, সরদার ফজলুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

দার্শনিক, চিন্তাবিদ ও মুক্তবুদ্ধির প্রতীক মনীষী সরদার ফজলুল করিম ছিলেন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব, যার দর্শনে সুন্দর এক মানবিক পৃথিবীর সন্ধান পাওয়া যায়। বাংলাদেশের দর্শনচর্চার অন্যতম এই পথিকৃতের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এভাবে তাকে মূল্যায়ন করেন। বক্তারা বলেন, প্লেটো ও সক্রেটিসের মতোই সংলাপের মাধ্যমে দর্শন রচনা করতেন সরদার ফজলুল করিম।

রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহিদ হাসান মিলনায়তন আজ শুক্রবার (২ মে) এই স্মরণসভার আয়োজন করে সরদার ফজলুল করিম স্মৃতি পরিষদ। এতে অংশ নেন বরেণ্য চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সরদার ফজলুল করিমের জন্ম ১৯২৫ সালের ১ মে। তার মৃত্যু হয় ২০১৪ সালের ১৫ জুন। তিনি একাধারে দার্শনিক, শিক্ষক ও লেখক ছিলেন। কবিতা লিখেছেন, অভিনয়ও করেছেন। স্মরণসভায় বক্তারা বলেছেন, বাংলাদেশে যারা জ্ঞানের আলোর মশাল জ্বালিয়েছেন, সরদার ফজলুল করিম ছিলেন তাদের অন্যতম।

স্মরণসভায় সরদার ফজলুল করিমের জীবন ও দর্শনচর্চা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান, অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ, প্রাবন্ধিক ও গবেষক মফিদুল হক, অধ্যাপক এমএ আজিজ মিয়া, অধ্যাপক হারুন রশিদ, অধ্যাপক এ এন রাশেদা, স্থপতি ইকবাল হাবিব, বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়া, কথাপ্রকাশের প্রকাশক মো. জসিম উদ্দিন, সমাজচিন্তক কাজী মো. শীষ ও সুব্রত ভট্টাচার্য, লেখক মশিউল আলম ও আনিসুর রহমান প্রমুখ।

সরদার ফজলুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, বক্তা মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে মাকসুদ খান সোহান আবৃত্তি করেন কবি তারাপদ রায়ের ‘দারিদ্র রেখা’ ও ফাতেমা ফারজানা নির্জনা আবৃত্তি করেন কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা। অধ্যাপক ড. শান্তনু মজুমদারের লেখা ‘জীবন জয়ী হবে’ গ্রন্থ থেকে ‘ব্যক্তির হতাশা থেকে হতাশার মহামারী হয়’ প্রবন্ধের অংশবিশেষ পাঠ করেন অনন্যা গোস্বামী। সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু পরিবেশন করেন ‘ছোট পাখি’ গানটি। ‘ও আলোর পথযাত্রী’ দলীয় সংগীত পরিবেশন করে। অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. শাকিল আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক স্বপন নাথ। অনুষ্ঠানের সূচনার মতো সমাপ্তিও হয় বাঁশির সুরে।

আলোচনা পর্বে অধ্যাপক হারুন রশীদ বলেন, সরদার ফজলুল করিম সক্রেটিসের প্রশ্নোত্তর পদ্ধতির মতো করে দর্শন রচনা করতেন। অধ্যাপক এম এ আজিজ মিয়া বলেন, সরদার ফজলুল করিম প্লেটো ও সক্রেটিসের মতো সংলাপের মাধ্যমেই নিজের জীবনের দর্শন রচনা করতেন। তিনি বলতেন, ‘আমাকে প্রশ্ন কর, প্রশ্নের উত্তরেই আমি সমাধান খুঁজব।’

অধ্যাপক এমএম আকাশ বলেন, ষাটের দশকে সরদার নিজেকে একটু বেশি জাতীয়তাবাদী হিসেবে উল্লেখ করতেন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ওই ক্রান্তিকালে দাঁড়িয়ে তিনি বলতেন, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে যদি দশ লক্ষ বছরও লাগে, তিনি সমাজতন্ত্রের পক্ষেই লড়বেন।

সরদার ফজলুল করিমের ‘অতিক্রান্ত সময়’ বই নিয়ে আলোচনা করতে গিয়ে কথাপ্রকাশের প্রকাশক মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের দর্শনচর্চার পথিকৃৎ সরদার ফজলুল করিম। তার প্রগতিশীল চিন্তা আমাদের নতুন মানবিক পথের সন্ধান দিয়েছিল।

সমাজচিন্তক কাজী মো. শীষ বলেন, আমরা যখন হতাশা, অন্ধকার থেকে বের হয়ে আলোর পথ খুঁজি, তখন আমরা সরদারকে খুঁজে পাই। তার স্মৃতি আমাদের এক সুন্দর পৃথিবীর সন্ধান দেয়।

প্রাবন্ধিক ও গবেষক মফিদুল হক সরদার ফজলুল করিমের ‘দর্শনকোষ’ বই নিয়ে আলোচনায় বলেন, সরদার ফজলুল করিম সাবলীলভাবে রচনা করে গেছেন। তিনি চেষ্টা করেছেন, মাতৃভাষায় সহজভাবে দর্শনকে সবার সামনে তুলে ধরতে।

Tags: জন্মশতবার্ষিকীস্মরণসভা
Previous Post

বাংলাদেশি দুই কৃষককে ফেরত দিল বিএসএফ, বিনিময়ে ২ ভারতীয়কে হস্তান্তর

Next Post

হায়দরাবাদকে হারিয়ে দুইয়ে গুজরাট

Next Post
Gujarat cricket team players celebrating during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

হায়দরাবাদকে হারিয়ে দুইয়ে গুজরাট

বাংলাদেশের মানচিত্রে চেইন দিয়ে বন্ধ করা হয়েছে সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT