চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলিস ঝলকে মাশরাফীদের হারালো কুমিল্লা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 অপরাহ্ন 26, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
কুমিল্লা দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগ্রহটা খুব একটা বড় ছিল না কুমিল্লার। ন্যূনতম পূঁজি নিয়েই মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সকে আটকে দিয়েছে লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়া। আলিস ইসলামের খ্যাপাটে বোলিংয়ে সিলেটকে ৫২ রানে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় পেল কুমিল্লা। অন্যদিকে তিন ম্যাচেই পরাজয় দেখল সিলেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে কুমিল্লাকে আগে ব্যাটে পাঠান সিলেট অধিনায়ক মাশরাফী। ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে নেমে ১৬.২ ওভারে ৭৮ রানে গুটিয়ে যায় সিলেটের ইনিংস।

কুমিল্লার হয়ে এদিনও ব্যর্থ হয়েছেন ওপেনার লিটন কুমার দাস। ৪ বলে ৮ রান করেই ফিরে যান। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন ইমরুল কায়েস। ৩টি চার ও এক ছক্কায় খেলেছেন ২৮ বল। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন জাকির আলি। একটি করে চার ও ছক্কায় ২৭ বল খেলে আউট হন তিনি।

২২ বলে ২১ রান করেছেন খুশদিল শাহ। পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান করেন ১৬ বলে ১৪ রান। বাকী ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

সিলেটের হয়ে সামিত প্যাটেল তিনটি ও রিচার্ড এনগারাভা নেন দুটি উইকেট। এছাড়া বেন কাটিং ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নেন।

জবাবে নেমে আলিস ইসলামের ঝলকে দলীয় ২৮ রানে পাঁচ ব্যাটারকে হারায় সিলেট। সপ্তম উইকেট জুটিতে রায়ার্ন বার্লকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন জাকির হাসান। ১৩.৪ ওভারে দলীয় ৬৮ রানে বার্ল ফিরে যান ১৮ বলে ১৪ রান করে। একইওভারে জাকিরও পথ ধরেন প্যাভিলিয়নের। দলের সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন জাকির। ৩৪ বলের ইনিংসটিতে ছিল ৬টি চারের মার। পরে ৭৮ রানে গুটিয়ে যায় সিলেটের ইনিংস।

কুমিল্লার হয়ে আলিস ইসলাম নেন চারটি উইকেট। রোস্টন চেজ নেন দুটি। এছাড়া খুশদীল শাহ, ম্যাথু ফোর্ড ও তানভীর ইসলাম নেন একটি করে উইকেট।

Tags: আলিসকুমিল্লা ভিক্টোরিয়ান্সবিপিএল-২০২৪মাশরাফীলিটনলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
Previous Post

আগুনে পুড়ল ১৫ দোকান

Next Post

‘অন্যের কথা শুনিনি, নিজেদের সিদ্ধান্তে হ্যাপি থেকেছি’

Next Post
প্রেস কনফারেন্সে নারী বক্তা, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

'অন্যের কথা শুনিনি, নিজেদের সিদ্ধান্তে হ্যাপি থেকেছি'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার ঐতিহ্যবাহী পোশাকে, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT