চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিক হারের পর হ্যাটট্রিক জয় কুমিল্লার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 19, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, কুমিল্লার ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিন ম্যাচ হেরে এবারের বিপিএল শুরুর পর টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকও করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বৃহস্পতিবার ঢাকা ডমিনেটর্সকে ৩৩ রানে হারিয়েছে ইমরুল-লিটনদের কুমিল্লা।

টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক নাসির হোসেন। গত ম্যাচে দুর্দান্ত করা লিটন দাস প্রথম ওভারে শূন্য রানে সাজঘরে ফেরেন। পরে আসরের দ্রুততম ফিফটি তুলে নেন পাকিস্তানের খুশদিল শাহ। ২৪ বলে ৬৪ করে থামেন, ৭ চার ও ৫ ছয়ে ইনিংস সাজিয়ে, ২৬৬.৬৬ স্ট্রাইক রেটে।

মোহাম্মদ রিজওয়ান ৪৭ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক ইমরুল কায়েস ৩৩ রান করেন। ৪ উইকেট হারিয়ে ১৮৪ সংগ্রহ দাঁড় করায়য় কুমিল্লার।

ঢাকার তাসকিন আহমেদ, নাসির হোসেন, মোহাম্মদ ইমরান ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট না হারালেও ১৫৪ রানের বেশি তুলতে পারেনি ঢাকা। সর্বোচ্চ রান অধিনায়ক নাসির হোসেনের ব্যাটে। ৪৫ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি, ৭ চার ও ২ ছয়ে। মোহাম্মদ মিথুন ৩৬ ও আরিফুল হক ২৪ রান করেন।

হাসান আলী, তানভীর ইসলাম ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নেন।

হার দিয়ে এবারের আসরের যাত্রা করেছিল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। মিরপুর পর্বে তারা রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের কাছে ধরাশায়ী হয়। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ শেষে ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে খেলা শুরুর ১০ মিনিট আগে হেলিকপ্টারে উড়িয়ে আনলেও অবস্থার পরিবর্তন ঘটাতে পারেনি, হারে ফরচুন বরিশালের কাছে।

চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম জয়ের দেখা পায়। মাশরাফীর অপ্রতিরোধ্য সিলেটের বিপক্ষে আসে তাদের পরের জয়টি।

এই জয়ে দুই ম্যাচ কম খেলা রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলে কুমিল্লা। তাদের পয়েন্ট ৬। দুই ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। সিলেট ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সঢাকা ডমিনেটর্সবিপিএল-২০২৩বিসিবিলিটনলিড স্পোর্টস
Previous Post

অবসরের বয়সসীমা বৃদ্ধির পদক্ষেপে ফুঁসে উঠেছে ফ্রান্স

Next Post

তমব্রু সীমান্তের শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি ‘শান্ত’

Next Post
ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ধ্বংসাবশেষের পাশে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি শান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তমব্রু সীমান্তের শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি ‘শান্ত’

বিজ্ঞানী রবিন শ্যাটক ইনসেপ্টা কোম্পানির সঙ্গে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসিদ্ধ বিজ্ঞানী রবিন শ্যাটকের ইনসেপ্টা পরিদর্শন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT