চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ৩৬৭ ধাপ এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
5:38 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ, শিক্ষা
A A
কুবি ক্যাম্পাসের দৃশ্য, ছাত্র-ছাত্রী ও ভবন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‍্যাংকিংয়ে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রকাশিত তালিকায় ৩৬৭ ধাপ এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান চার হাজার চারশ ৬২ তম। এশিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে এক হাজার পাঁচশ ৪৭তম অবস্থান বিশ্ববিদ্যালয়টি।

এছাড়া, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে কুবির অবস্থান ৩৮তম।

সম্প্রতি ওয়েবমেট্রিক্স বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজার ৯৯৭টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং-২০২৩ সালের দ্বিতীয় সংস্করণ (জুলাই) প্রকাশ করে। প্রকাশিত এই প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এর আগে, ২০২৩ সালের প্রথম সংস্করণে (জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৪১তম এবং বৈশ্বিক অবস্থান ছিলো চার হাজার আটশ ২৯তম।

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে যার অবস্থান এক হাজার ৫১। গত বছরের অবস্থান থেকে উন্নতি অর্জন করে দেশে ৩৮তম অবস্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। যার আন্তর্জাতিক অবস্থান চার হাজার চারশ ৬২তম।

এই র‍্যাংকিং প্রণয়ণে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে থাকে।

Tags: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
Previous Post

মরক্কোতে ভূমিকম্প: গ্রামবাসীদের বাঁচিয়ে দিলো বিয়ের অনুষ্ঠান

Next Post

‘মানসিক’ সাহায্য চাচ্ছেন রিচার্লিসন

Next Post
ব্রাজিলের ফুটবল খেলোয়াড় রিচার্লিসন মানসিক চাপের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মানসিক’ সাহায্য চাচ্ছেন রিচার্লিসন

খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্যান্টিনে ছাত্রদের জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্যান্টিনে তালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT