চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ দিন বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিন্ডিকেটের চিঠি শিক্ষক সমিতির প্রত্যাখ্যান

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
6:03 অপরাহ্ন 26, মে 2024
in শিক্ষা
A A
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আলোচনা ও কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটানা ২৬ দিন বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এমন পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে উপাচার্যের আলোচনার চিঠি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। একই সাথে সিন্ডিকেটের গঠন করা দুটি কমিটির প্রতিও অনাস্থা জানিয়েছেন তারা।

রোববার (২৬ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এ এফ এম আব্দুল মঈনের সাথে আলোচনার আহ্বান জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডঃ মোঃ. আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানকে চিঠি দেন রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী গত ১ মে থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির করা সাত দফা দাবি আদায়ে একাডেমির সকল কার্যক্রম বর্জন করেন শিক্ষকরা। পরেই এই আন্দোলনের দাবি এক দফায় গিয়ে ঠেকে। শিক্ষক সমিতি উপাচার্যের পদত্যাগ দাবি করে ক্লাস পরীক্ষা বর্জনসহ নানান কর্মসূচি পালন করেন।

এঅবস্থায় সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় ও হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে প্রশাসনের ফল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও দ্রুত ক্লাস শুরু হবে এমন আশায় এখনো হলে অবস্থান করছেন অনেক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএফএম আব্দুল মঈন জানান, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম শুরু করার জন্যই আমরা শিক্ষক সমিতির সাথে আলোচনার জন্য চিঠি দিয়েছিলাম। তারা সেই চিঠিতে সাড়া দেয়নি। তবে আলোচনার জন্য আমরা অপেক্ষায় রয়েছি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডঃ মো. আবু তাহের জানান, সিন্ডিকেটকে প্রভাবিত করে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছেন উপাচার্য। এখন বিশ্ববিদ্যালয় খুলতে হবে, খোলার জন্য আমাদের সাথে আলোচনা করার দরকার নাই। যখন তিনি বিশ্ববিদ্যালয় বন্ধ করেছেন তখন তো কারো সাথে আলোচনা করে করেননি। আর আমরাও উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনে আছি। এর আগে যখন আমরা আমাদের সাত দফা দাবির বাস্তবায়ন চেয়েছিলাম তখন তো তিনি আমাদেরকে ডাকেননি। সেই জায়গায় আপনি বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপার আমাদেরকে ডাকছেন। আমাদের পরামর্শ আপনার দরকার নেই। বিশ্ববিদ্যালয় তো উপাচার্য বন্ধ করেছেন। সে কারণে আমরা ওনার সাথে আলোচনায় সাড়া  দেইনি। তার মানে এই নয় আমাদের বিশ্ববিদ্যালয়ের খোলার ব্যাপারে আগ্রহ নেই।

এদিকে উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্দ্বে দীর্ঘদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দীর্ঘ সেশনজটের আশঙ্কায় শিক্ষার্থীরা। তারা চান, দু’পক্ষের আন্তরিকতায় দ্রুত সময়ের মধ্যে খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয়।

Tags: কুমিল্লা বিশ্ববিদ্যালয়সিন্ডিকেট
Previous Post

প্রথম কাজই হচ্ছে দেশব্যাপী কাবাডিকে ছড়িয়ে দেয়া: ক্রীড়ামন্ত্রী

Next Post

ক্যান্সার আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু

Next Post
প্রকৃতি পেছনে রেখে নারী ব্যক্তিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু

বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে, রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা, বিজিবির নিরাপত্তা জোরদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT