চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা সিটির উপনির্বাচনে বিভিন্ন স্থানে বাধার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 09, মার্চ 2024
in কুমিল্লা, জনপদ, বাংলাদেশ
A A
বিভিন্ন মানুষ ভোট কেন্দ্রে প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এর মেয়র পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটের শুরুতেই বিভিন্ন কেন্দ্রে এজেন্টের ঢুকতে না দেওয়া এবং পথে পথে ভোটারদের বাধা দেওয়া ও মারধরের অভিযোগ করেছেন ২ মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু এবং নূর রহমান মাহমুদ তানিম।

শনিবার ৯ মার্চ সকাল থেকে শুরু হওয়া ভোট কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসতে শুরু করেছেন। তবে শুরুর দিকে ভোটার উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে ।

ভোট সংশ্লিষ্টরা আশা করছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।

হাতি প্রতীকের মেয়র প্রার্থী তানিম বলেন, মহানগর আওয়ামী লীগ সমর্থিত বাস প্রতীকের প্রার্থীর সমর্থকরা ভোটারদেরকে কেন্দ্রে আসতে বাধা দিচ্ছেন। কুমিল্লা হাই স্কুল, ছোটরা মালাইকা মমতাজ আজি আকরাম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও দিশাবন্দসহ বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা ভোটারদের বাধা প্রদান করছে। এছাড়াও আমার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।

একই অভিযোগ করেন মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি বলেন, ৫ নম্বর ওয়ার্ড, ৬ নম্বর ওয়ার্ড, ২২ নম্বর ওয়ার্ড ও ২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে পথে পথে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটিতে মোট ভোটার রয়েছেন দু’লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৮হাজার ১৮২ জন এবং নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৪ জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে দু’জন। ১০৫টি ভোট কেন্দ্রের মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৬১৬টি এবং অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ২৪টি।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- সাবেক দু’বারের মেয়র ও বিএনপির সাবেক নেতা মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি প্রতীক), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচনা (বাস প্রতীক), মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম (হাতি প্রতীক) এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক)।

Tags: কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন
Previous Post

হৃতিক-আমিরের সঙ্গে কাজ করতে চান তুর্কি এই অভিনেত্রী

Next Post

ঢাকা পদাতিক নাট্যচর্চার ৪৪তম বর্ষপূর্তি

Next Post
নাট্যচর্চার অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুই ব্যক্তি, মহিলার হাসিমুখ ও পুরুষের গম্ভীর মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা পদাতিক নাট্যচর্চার ৪৪তম বর্ষপূর্তি

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এস‌এসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT