চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় এনজয় করি, নাহলে টিকতে পারতাম না: ববি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 06, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
ববি, একজন অভিনেতা, হাস্যোজ্জ্বল মুখ, ফুলের বাগানে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ছবির দর্শকের কাছে অতি পরিচিত মুখ তিনি। নামে না চিনলেও তাকে কমেডি অভিনেতা হিসেবে কমবেশি সবাই চেনেন। তিনি ফাইয়াজ আহমেদ ববি!

আশির দশক থেকে এখনও অভিনয় করে যাচ্ছেন। গত চার দশকে প্রায় ৮০০ ছবিতে অভিনয় করলেও ববি ব্যক্তিগত জীবনে অবিবাহিত রয়ে গেছেন। বয়স বাড়লেও এই অভিনেতা নিজেকে যুবক মনে করেন। বলেন, মাত্র যৌবনে পা দিলাম। সময় হলেই বিয়ে করবো!

লম্বা সময়ে ধরে অভিনয় করাটাকে উপভোগ করেন অভিনেতা ববি। সম্প্রতি চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেন ববি।

অভিনয় প্রসঙ্গে ববি বলেন, ‘এই কাজটি আমি প্রতি মুহূর্তে এনজয় করি। নইলে টিকতে পারতাম না। অভিনয়ের শুরুতে ফকরুল হাসান বৈরাগী ভাই আমাকে জিজ্ঞেস করেন অভিনয় লাইফে কী করবো? দেখলাম একজন ভিলেন এলেন একটার সময়, তার কলটাইম ছিল সকালে। কমেডি অভিনেতা আনিস ভাই সময় মতো আসেন। তখন আমি বলি আনিস ভাইয়ের মতো হতে চাই।’

‘তখন বৈরাগী ভাই আমাকে বলেছিলেন, তুমি যদি সময় মেনে চলতে পারো তাহলে কোনোদিন দিন তুমি পিছিয়ে যাবা না। আমি সেই থেকে তাই করি।’

ববি বলেন, অনেকেই এসে হারিয়ে যান। কিন্তু আমি এখনও অভিনয় করছি। সুস্থ থেকে নিয়মিত কাজ করে যাচ্ছি এতে করে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। মানুষ আমাকে শুরু থেকে ভালোবাসেন। আমাকে এত ভালোবাসে সেটা বলে বোঝাতে পারবো না। রাজ্জাক ভাই থেকে শুরু করে আজকে শাকিব খানের সঙ্গে কাজ করছি। তাদের অগণিত ভক্তরা তাদের কথা বলে এবং আমাকে চেনে। সবাই আমার সাথে সেলফি তোলে। খুব ভালো লাগে।

‘বিজলী’ ছবিতে প্রথম অভিনয় করলেও সালমান শাহ অভিনীত ‘স্নেহ’ ছবিতে ‘টাকা দেন জাপান যাবো’ এই সংলাপটির মাধ্যমে চলচ্চিত্রে বেশ জনপ্রিয়তা লাভ করেন ববি। আবার একটি বাল্বের বিজ্ঞাপনে ‘মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস’ শীর্ষক সংলাপ এই অভিনেতার মুখে উচ্চারিত হয়েই তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

জানা যায়, পুরনো ঢাকার গেণ্ডারিয়ার ছেলে ববি। তার পুরো নাম ফাইয়াজ আহমেদ। তার ইচ্ছে, আজীবন দর্শকের ভালোবাসার জন্য কাজ করতে চান।

Tags: অভিনেতাকমেডিকমেডিয়াননায়কববিরাজ্জাকশাকিব খানসালমান শাহস্নেহ
Previous Post

সারাদেশের মত সোহরাওয়ার্দী উদ্যানেও সরকার নিরাপত্তা দেবে: তথ্যমন্ত্রী

Next Post

রোনালদো কি আজ খেলবে?

Next Post
রোনালদো ফুটবল খেলোয়াড়, পর্তুগাল জাতীয় দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো কি আজ খেলবে?

ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা মাঠে উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ টি নাচের ধরণ রেডি করে রেখেছে ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT