চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে এসে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন: মতিয়া চৌধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 অপরাহ্ন 22, জুলাই 2023
in রাজনীতি
A A
মতিয়া চৌধুরী নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন: বিএনপিকে বলব, কিছুদিন পরে নির্বাচন। নির্বাচনে এসে নিজেদের ভাগ্য পরীক্ষা করুন। জনপ্রিয়তা যাচাই করুন।

শনিবার ২২ জুলাই  বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্য, হত্যা-ষড়যন্ত্র, অপরাজনীতি ও তাণ্ডবের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপি আজও শান্তি বিনষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত্র করছে। তারা নানাভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

বিএনপির বিদেশ নির্ভর রাজনীতির সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, মুরব্বিদের ভরসা করে লাভ নেই, কেউ জামিনদার হবে না। তারা নিজেরাই অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চুর সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, মো. নবী নেওয়াজ, মো. মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মো. জসিম মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি দেশের শত্রু, মানুষের শত্রু, দেশ ধ্বংসের চক্রান্তকারী দল। বাংলাদেশে জঙ্গীবাদ সৃষ্টিকারী দল। বাংলাদেশের যুবসমাজ-ছাত্রসমাজকে ধ্বংসকারী দল বিএনপি-জামাত। জামাত-বিএনপি শুধু স্বাধীনতাবিরোধী শক্তিই নয়, তার চেয়ে বড় পরিচয় তারা দেশের জনগণের শত্রু। এই সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মানুষ যখন আতঙ্কিত হয়ে পড়েছে সেই সাধারণ মানুষকে শান্তি এবং অভয় দেয়ার জন্য আজকের যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের যৌথ শান্তি সভা।

এসময় কেন্দ্রীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: বাংলাদেশ আওয়ামী যুবলীগবেগম মতিয়া চৌধুরী
Previous Post

১৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল ডেনমার্ক

Next Post

আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলতে হবে: কামাল হোসেন

Next Post
কামাল হোসেন জনসভায় বক্তব্য দিচ্ছেন, sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলতে হবে: কামাল হোসেন

নেতারা বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা ও সমর্থন প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন পরাশক্তির প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন হবে না: নানক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT