চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

শর্মিলা ঠাকুরকে কঙ্গনার কড়া বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 21, আগস্ট 2026
in বিনোদন
A A
দুজন নারীর ছবি, একজন বৃদ্ধা ও একজন তরুণ মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বন্দে মাতরম’ নিয়ে প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। শর্মিলাকে ‘হিন্দু-মুসলিম মানসিকতা’ থেকে বেরিয়ে এসে গানটিকে শিল্প ও কবিতার দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৮১ বছর বয়সী শর্মিলা ঠাকুর বলেন, ‘বন্দে মাতরম’-এর প্রথম দুটি স্তবকই রাখা উচিত। কারণ পরবর্তী স্তবকগুলোতে হিন্দু দেবদেবীর উল্লেখ রয়েছে, যা একেশ্বরবাদী ধর্মের অনুসারীদের কাছে গ্রহণযোগ্যতায় প্রশ্ন তুলতে পারে।

শর্মিলার ওই সাক্ষাৎকারের ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে প্রতিক্রিয়া জানান কঙ্গনা। তিনি বলেন, শর্মিলা ঠাকুরের নিজের মত প্রকাশের অধিকারকে তিনি সম্মান করেন। তবে একজন শিল্পী হিসেবে ‘বন্দে মাতরম’-এর ব্যাখ্যা এতটা সীমাবদ্ধ ও কৃত্রিম হওয়ায় তিনি বিস্মিত।

কঙ্গনার ভাষ্য, কবিতা বা গানে ব্যবহৃত শব্দ সবসময় আক্ষরিক অর্থে নেওয়ার বিষয় নয়। শিল্পী বা কবি নানা ধরনের রূপক ও কল্পনার মাধ্যমে কাঙ্ক্ষিত আবেগ ও প্রভাব তৈরি করেন। তাঁর মতে, ‘বন্দে মাতরম’ কেবল কোনো ধর্মীয় আচার নয়; এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি সৃষ্টি।

নিজের বক্তব্যের পক্ষে স্বামী বিবেকানন্দের একটি উদাহরণও টানেন কঙ্গনা। তিনি বলেন, বিবেকানন্দ যখন শক্তি জাগরণের আহ্বান জানিয়ে ‘লোহার মতো শরীর’, ‘ইস্পাতের হাড়’ কিংবা শিরায় ‘বজ্রের’ মতো শক্তির কথা বলেছিলেন, তখন তা আক্ষরিক অর্থে বলা হয়নি- এসবই ছিল শক্তির রূপক।

এরপরই শর্মিলা ঠাকুরকে উদ্দেশ করে কঙ্গনার মন্তব্য, ‘দয়া করে হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন।’ তাঁর মতে, এক ঈশ্বরে বিশ্বাস করলেও শক্তিকে ‘শক্তি’ বলা হয় এবং মানুষের উচিত একে অপরকে আপনজন হিসেবে গ্রহণ করা।

‘বন্দে মাতরম’ নিয়ে ভারতে চলমান বিতর্কের মধ্যেই কঙ্গনার এই মন্তব্য সামনে এলো। বিভিন্ন সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে গানটির পরিবেশন নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেসও তাদের ১৯৩৭ সালের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, দলীয় অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর প্রথম দুটি স্তবকই গাওয়া উচিত।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’ প্রথমে ১৮৭০-এর দশকে রচিত হয় এবং পরে তাঁর উপন্যাস আনন্দমঠ-এ অন্তর্ভুক্ত করা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গানটি গভীরভাবে জড়িয়ে পড়ে। গানটির প্রথম স্তবকগুলো মাতৃভূমির বন্দনা করলেও পরবর্তী অংশে দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর মতো হিন্দু দেবীর উল্লেখ রয়েছে।

এদিকে ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্কে এর আগে অভিনেতা মুকেশ খান্নাও মন্তব্য করেছেন। তিনি ‘জন গণ মন’-এর পরিবর্তে ‘বন্দে মাতরম’কে ভারতের জাতীয় সংগীত করার দাবি পুনর্ব্যক্ত করেছেন। টেলিগ্রাফ ইন্ডিয়া

Tags: কঙ্গনামুসলিমশর্মিলা ঠাকুরসিনেমাহিন্দু
Previous Post

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

Next Post

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

Next Post
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বিবৃতি দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

নৌকা ও মাছ ধরার ট্রলারসমূহের সাথে পাহাড়ি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT