চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অচিরেই ফিরে আসুন হে মহীয়সী: মারুফ কামাল খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 অপরাহ্ন 07, জানুয়ারি 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেত্রী ও বিশিষ্ট ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রাক্কালে তাকে নিয়ে আবেগঘন কথা লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। এসময় খালেদা জিয়াকে বেদনাভরা চিত্তে বিদায় সম্ভাষণ জানান তিনি।

লন্ডনের উদ্দেশে রাজধানীর গুলশান থেকে বেগম খালেদা জিয়ার রওনা হওয়ার পর মারুফ কামাল খান ‌‘তবু যেতে দিতে হয়’ শিরোনামে একটি লেখা পোস্ট করেন।

সেখানে তিনি বলেন: ‘‘অনেকবারই এ জীবনে বিদেশ সফরে আপনার সফরসঙ্গী হবার দুর্লভ সুযোগ আমি পেয়েছি। আবার কখনো আপনাকে বিদেশ ভ্রমণ শেষে দেশে ফেরার সময়ে স্বাগত জানিয়েছি। আপনাকে বিদেশযাত্রায় কতো বার বিদায়ও তো জানিয়েছি। কিন্তু এবারকার মতো পরিস্থিতি ও অনুভূতি কখনো হয় নি আমার। আমি আজ হৃদয়মথিত আবেগ নিয়ে বেদনাভরা চিত্তে আপনাকে জানাচ্ছি বিদায় সম্ভাষণ।

আপনি জানেন, দু’আ ছাড়া আমার তো আর কিছু করার নেই এখন। আমি পরম প্রভুর দরবারে অবনত মস্তকে কায়মনোবাক্যে প্রার্থনা করি, আপনি যেন সুস্থতা ও সক্ষমতা নিয়ে আবারও ফিরে আসেন আপনার প্রিয় স্বদেশে। যে দেশকে আপনি আপনার একমাত্র ঠিকানা বলে জানেন। প্রতিটি ক্রান্তিকালে আপনি উচ্চারণ করেছেন অমোঘ বাণী: ‘বাংলাদেশের বাইরে আর কোথাও আমার কোনো ঠিকানা নেই।’ সেই ঠিকানায় আপনি যেন ফের ফিরে আসেন আপনার সুপ্রিয় দেশবাসীর মধ্যে। যে দেশবাসীকেই আপনি আপনার বর্ধিত পরিবার বলে ঘোষণা করেছেন।’’

মারুফ কামাল খান আরও লিখেন: ‘‘একজীবনে একজন মানুষ যা করতে পারে, আপনি তার চেয়ে অনেক অনেক বেশি কিছু করেছেন আপনার জনগণের জন্য, দেশের জন্য। আপনার জন্য ইতিহাস-নির্ধারিত কর্তব্য আপনি ইতোমধ্যেই পালন করে ফেলেছেন। এখন পালা আপনার উত্তরাধিকারীর। কিন্তু দেশজাতির জন্য আপনার প্রয়োজন এখনো শেষ হয়ে যায়নি। আপনার জীবন্ত উপস্থিতিই হবে জাতির প্রেরণার উৎস। আপনার আশীর্বাদ ও নির্দেশনাই হবে নতুন নেতৃত্বের পাথেয়। বিশ্বের দেশে দেশে আপনার চেয়েও বয়সে প্রবীণ অনেক নেতাই বেঁচে আছেন প্রানবন্ত লিজেন্ড হয়ে। আপনিও এ জাতির আইকন হিসেবে আরো অনেক দিন বেঁচে থাকুন, প্রেরণা সঞ্চার করুন, নির্দেশনা দিন। তাই অচিরেই ফিরে আসুন হে মহীয়সী। আপনার এ বিদায় হোক কল্যাণময় ও শুভপ্রদ।

আপনাকে যারা অকথিত যন্ত্রণা ও কষ্ট দিয়েছে, যাদের কুটিল হীন যড়যন্ত্র আপনার জীবনীশক্তিকে ক্ষয়িষ্ণু করেছে, শত অপমানে আপনাকে যারা হেয় করতে চেয়েছে, আজ তারা কোথায়? কী অবস্থান তাদের? আর আপনি দেদীপ্যমান সূর্যের মতো স্বমহিমায় উদ্ভাসিত। যে-সব কানুন, পদ্ধতি, পন্থা ও প্রতিষ্ঠানকে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অপব্যবহার করেছে সেগুলোই আজ আপনাকে মর্যাদার শীর্ষে স্থাপন করেছে। স্বৈরশাসনের নিগড়ে বন্দী স্বদেশে আপনার অনুগামী যে সব নেতা-কর্মী ও দেশবাসী আপনার মর্যাদারক্ষায় সমর্থ হয়নি, তারাও আজ সহস্র গুণে ফিরিয়ে দিচ্ছে আপনার সম্মান। অলৌকিক এ মহিমার জন্য বিশ্বপ্রভু সকাশে অফুরন্ত সকাতর প্রণতি জানাই।

খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার সাবেক এই প্রেস সচিব লিখেন: ‘ক্ষুদ্র একজন মানুষ হিসেবে আপনার কাছে আমার নিজের কৃতজ্ঞতার ঋণও তো অশেষ। আপনাকে যৎকিঞ্চিত সহায়তা করার মাধ্যমে দেশজাতির যেটুকু সেবা করার সুযোগ আমি পেয়েছি, সে তো আপনারই করুণার দান। আমার মতো সামান্য একজন লেখক-সাংবাদিকের পরিচয়কে আপনার নামে সঙ্গে জড়াবার যে অধিকারটুকু আপনি আমাকে দিয়েছিলেন তার জন্য আপনার প্রতি আমার সকৃতজ্ঞ অজস্র অভিবাদন।’

Tags: মারুফ কামাল খান
Previous Post

মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা বলা যাবে না: জামায়াত আমীর

Next Post

বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

Next Post
বিমানবন্দরে খালেদা জিয়ার আগমন, নিরাপত্তা বাহিনী ও ভক্তরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

খালেদা জিয়া বাসভবন থেকে বিমানবন্দরের পথে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT