চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেখে নিন আর্জেন্টিনা, ব্রাজিলের বছরের শেষ ম্যাচ কয়টায় শুরু

২০২৬ বিশ্বকাপ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 19, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সঙ্গে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ বিশ্বকাপ ঘিরে চলছে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দৌড়। নভেম্বরে ফিফা উইন্ডোতে ইতিমধ্যে একটি করে ম্যাচ খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। সবশেষ ম্যাচে ব্রাজিল ড্র করে, হারের স্বাদ পেয়েছে বিশ্বজয়ী আর্জেন্টিনা। বছরে নিজেদের শেষ ম্যাচে দুদলেরই লক্ষ্য ঘুরে দাঁড়ানোর।

লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষ ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসিরা বুধবার অতিথ্য দেবেন পেরুকে। আলবিসেলেস্তেদের মাঠ লা বোমবোনেরায় বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে মাঠের লড়াই।

একই দিনে ঘরের মাঠ সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইতে খুব বেশি সুবিধায় নেই ডোরিভাল জুনিয়রের দল। অধারাবাহিক পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের চারে আছে তারা।

২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন অঞ্চলের বাছাইপর্বে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে দলগুলো। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। আগের ম্যাচ ও পেরুর বিপক্ষে দুই ম্যাচে পূর্ণ পয়েন্ট পেলে পরের বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলত মেসিবাহিনী। এখন অপেক্ষা বাড়ল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

১১ ম্যাচে ৪ হার ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে ব্রাজিল। সমান ম্যাচে ১৯ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে উরুগুয়ে ও তিনে আছে কলম্বিয়া।

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাকলম্বিয়াব্রাজিললাতিন আমেরিকালিড স্পোর্টস
Previous Post

যাদের নিয়ে সাউথ আফ্রিকায় যাচ্ছে শ্রীলঙ্কা

Next Post

বিয়ে নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আফ্রিদি

Next Post
তৌহিদ আফ্রিদি ও তার স্ত্রী বিয়ের সময় একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আফ্রিদি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে থামাতে যাদের ডাকল প্রোটিয়ারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT