চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্যান্সারের সেল ড্যামেজ করতে ব্যবহার হতে পারে ইন্টেলিজেন্ট ন্যানো রোবট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 15, ডিসেম্বর 2023
in শিক্ষা
A A
শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণকারীরা মনোযোগ সহকারে বক্তার বক্তব্য শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে “শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহার” শীর্ষক কলোকিয়াম-২ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ।

সম্প্রতি অনুষ্ঠিত এ কলোকিয়ামে দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, মেশিন লার্নিং সিস্টেমের বিষয়াবলি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানবিক মূল্যবোধের সমন্বয় প্রভৃতি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়াও প্রযুক্তিনির্ভর শিক্ষাক্ষেত্রে দায়বদ্ধতা, স্বচ্ছতা, ও সাইবার নিরাপত্তার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ বলেন, ‘‘মানুষের প্রভু যেমন গড তেমনই ইন্টেলিজেন্স সিস্টেম এর প্রভু হচ্ছে মানুষ। অতএব ইন্টেলিজেন্স সিস্টেমগুলো মানুষ যেভাবে ডিজাইন করবে সেভাবেই কাজ করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম/প্রযুক্তি মানুষের মতোই কাজ করে। যেকোনো কাজ অথবা যেকোনো সমস্যা সমাধান করার ক্ষেত্রে মানুষের মধ্যে মূলত চারটি বিষয় কাজ করে—অভিজ্ঞতা, পুরানো তথ্যভান্ডার, বর্তমান তথ্য ও এনভায়রনমেন্ট এবং তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা। সুতরাং এই চারটি বিষয়ে সমৃদ্ধ হলে কাজের ফলাফলও ভালো হবে।’’

উপাচার্য আরও বলেন, “সিস্টেমের কোন ক্লান্তি নাই তাই এটি বিরতিহীনভাবে কাজ করে যেতে পারে। কোন ভুল ভ্রান্তি হয় না। মানুষের ক্ষেত্রে যেটা হয়-মনোযোগ নষ্ট হলে বা ক্লান্তি চলে আসলে ভুল হতে পারে। ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে কাজ হলে ভুলভ্রান্তির সম্ভাবনা নাই এবং ওই সংক্রান্ত কাজের প্রোডাকশন বেশি হবে। অল্প সময়ে দ্রুত প্রচুর কাজ করা যাবে। যেসকল এনভায়রনমেন্টে মানুষের জন্য কাজ করা চ্যালেঞ্জিং, সেসকল ক্ষেত্রে ইন্টেলিজেন্স সিস্টেম কাজ করতে পারবে।”

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “আমরা চাই আমাদের ইন্টেলিজেন্স সিস্টেম কাজ করবে চ্যালেঞ্জিং এনভারমেন্টগুলোতে; যেমন যেখানে অতি উচ্চ তাপমাত্রায় কাজ করতে হয় বিশেষ করে বড় বড় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, বোয়িং ইন্ডাস্ট্রি, কার ইন্ডাস্ট্রি ইত্যাদি। এছাড়া রেসকিউ অপারেশন যেমন বড় বড় প্রাকৃতিক দুর্যোগ- ভূমিকম্প, ঘূর্ণিঝড়, লঞ্চ এবং জাহাজডুবির মত ঘটনার ক্ষেত্রে। স্যাটেলাইট সিস্টেম, নভোযান সিস্টেম, মহাকাশ গবেষণা এবং স্পেস এক্সপ্লোরেশন ইত্যাদি ক্ষেত্রেও এর দারুণ ব্যবহার করা সম্ভব।”

তিনি আরও বলেন, “ন্যানো সার্জারি, যেমন ক্যান্সারের কথা বলি, এখন ক্যান্সারের সেলগুলো নষ্ট করার জন্য কেমোথেরাপি দেয়া হয়, এতে ওই সেলের সাথে আরও দরকারি অন্যান্য সেল ড্যামেজ হয়। সুতরাং ইন্টেলিজেন্ট ন্যানো রোবট কাজে লাগতে পারে শুধুমাত্র ক্যান্সার সেলগুলো ড্যামেজ করার জন্য।”

হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক  আসমা আক্তার সুমির সঞ্চালনায় মূল আলোচক হিসেবে ঘণ্টাব্যাপী বক্তব্যে আধুনিক শিক্ষাব্যবস্থা, উন্নততর গবেষণাকর্ম ও শিক্ষার বৈশ্বিকীকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আল আমিন বিশ্বাস।

Tags: কিশোরগঞ্জ
Previous Post

জামালের অভিষেক রাঙানোর দিনে সাবধানী পাকিস্তান

Next Post

মুক্তিযুদ্ধ নিয়ে বছরের আলোচিত ৫ সিনেমা

Next Post
মুক্তিযুদ্ধ ভিত্তিক ৫টি আলোচিত সিনেমার পোস্টার, বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধ নিয়ে বছরের আলোচিত ৫ সিনেমা

ফাইনালে মোহামেডানের খেলোয়াড়রা একত্রিত হয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে মোহামেডানের সামনে কিংস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT