চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি সম্মিলিত সামাজিক আন্দোলনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 04, জানুয়ারি 2024
in বাংলাদেশ
A A
নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী ও সমাজের দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক ডঃ সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বিবৃতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী ও সমাজের দুর্বল জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশের নির্বাচনকালীন সময়গুলো ও নির্বাচন পরবর্তী সময়গুলোতে অতীতে যে জঘন্যতম ঘটনা প্রবাহ ঘটানো হয়েছে, বিশেষ করে ২০০১ সালের নির্বাচনের আগে ও পরবর্তী সময়গুলোতে দেশের নিরীহ ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী মানুষের বাড়ীঘরে আগুন লাগিয়ে দেওয়া, লুটপাট, হত্যা, আশি বছরের বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চাদের ধর্ষণ করা, দেশত্যাগে বাধ্য করা, সেই সময়গুলো জাতীয় জীবনে সুখকর ছিলনা।

তারা আরও বলেন, আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মহান সংবিধানে সকল নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশে যে কোন নির্বাচন আসলেই সমাজের একটি ষড়যন্ত্রকারী সুবিধাবাদী মহল নানা অজুহাতে দেশের নিরীহ ধর্মীয় সংখ্যালঘু,আদিবাসী ও দুর্বল জনগোষ্ঠীর ওপর অত্যাচার চালিয়ে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতেই এই ধরনের জঘন্য কাজ করতে উৎসাহী হয়ে উঠে।

আমরা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের বিবেকবান নাগরিকদের প্রতি আহ্বান জানাই, দেশের স্থিতিশীলতার স্বার্থে স্বার্থান্বেশী মহলের বিরুদ্ধে সোচ্চার হোন, সজাগ থাকুন। নির্বাচনকে কোন অবস্থায় প্রশ্নবৃদ্ধ করার চেষ্টাকারীদের প্রশ্রয় দেওয়া যাবেনা। সমাজের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।

Tags: ধর্মীয় সংখ্যালঘুনির্বাচনসম্মিলিত সামাজিক আন্দোলন
Previous Post

ছাদখোলা গাড়িতে মাগুরায় সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফী

Next Post

বৃষ্টি-আলোকস্বল্পতার দিনে সাজঘরে ওয়ার্নার-খাজা

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি-আলোকস্বল্পতার দিনে সাজঘরে ওয়ার্নার-খাজা

বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচে আনন্দিত ক্রিকেটাররা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টাস্পিংয়ের আবেদনে কট বিহাইন্ড দেখবেন না টিভি আম্পায়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT