চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৈমুর আলমসহ বিএনপির যেসব নেতা মনোনয়নপত্র নিলেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 অপরাহ্ন 29, নভেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, ভোটের প্রতীক ও বাংলাদেশ লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরাসরি অংশগ্রহণ না করলেও দলটির বেশ কিছু নেতা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারসহ কয়েকজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

বুধবার ২৯ নভেম্বর জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়নপত্র কিনেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা একেএম একরামুজ্জামান এবং চট্টগ্রাম-১০ আসনে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনজুর আলম।

মনোনয়নপ্রত্র সংগ্রহের তালিকায় রয়েছেন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ। নারায়ণগঞ্জ-১ থেকে তৈমুর আলম খন্দকার এবং সিলেট-৬ আসন থেকে নির্বাচন করছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী।

এছাড়াও মেহেরপুর-২ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির সাবেক এমপি আবদুল গনি। ফরিদপুর-১ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। ঝিনাইদহ-২ আসনে বিএনপির সাবেক এমপি আব্দুল ওহাব। সুনামগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন। বরগুনা-২ আসনের বিএনপির সাবেক এমপি আবদুর রহমান। নির্বাচনে অংশ নিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির সাবেক এমপি সি.এম. সাফি মাহমুদ।

এই তালিকায় আরও রয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। বগুড়া-৪ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা। নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোহাম্মদ শোকরানা। টাঙ্গাইল-৫ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আহসান হাবিব এবং ঝালকাঠি-২ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম।

উল্লেখ্য, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দল নির্বাচনে যাচ্ছে এবং ইতোমধ্যে মনোনয়নপত্র ক্রয় শুরু করেছে।

Tags: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনদ্বাদশ জাতীয় সংসদ নর্বিাচন
Previous Post

বরিশাল-২ আসনে লড়তে চান কণ্ঠশিল্পী নকুল কুমার

Next Post

সালাদের মধ্যে মানুষের আঙ্গুল, রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা

Next Post
সালাদের মধ্যে মানুষের আঙ্গুলের ছবি, রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাদের মধ্যে মানুষের আঙ্গুল, রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা

রওশন এরশাদ নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিএম কাদেরের ‘অসহযোগিতায়’ নির্বাচনে না আসার ঘোষণা দিলেন রওশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT