ঠাকুরগাঁওয়ে আলুর ফলন ভালো হলেও গত কয়েক বছর থেকে দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। বিগত বছরের মত এ বছরেও বাজারে আলুর দামে ধস নেমেছে ফলে উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষক। বাজারদর নিয়ন্ত্রণের অক্ষমতা জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, লক্ষ্য মাত্রার চাইতেও বেশি আবাদ হওয়ায় এমন সমস্যা।








