চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ঠিক থাকলে সন্ধ্যায় শুরু তারকায় ভরপুর কনসার্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 09, জুন 2022
in বিনোদন
A A
৯ জুন রাজধানীতে তারকায় ভরপুর কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হচ্ছে না ফিফা ট্রফির বাংলাদেশ ট্যুর ও কোক স্টুডিও বাংলার কনসার্ট। সব ঠিক থাকলে সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হবে বছরের সবচেয়ে তারকাবহুল কনসার্টটি।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন আয়োজক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন।

বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, ‘বৃষ্টির কারণে কনসার্টের প্রাথমিক পরিকল্পনা ভেস্তে গেলেও আমরা এখনও আশাবাদী। আবহাওয়ার পূর্বাভাস বলছে বিকেলে বৃষ্টির সম্ভাবনা নেই। স্টেডিয়ামের মাঠে জমে থাকা পানি নিষ্কাশন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, কনসার্টটি নিয়ে মানুষের আগ্রহ আছে। আমরাও চাই দর্শকের জন্য কনসার্টটি আয়োজন করতে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রাথমিক ভাবে সর্ব সাধারণের জন্য বিকেল ৫টায় গেট খুলে দেয়া হবে। সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিক ভাবে কনসার্ট শুরুর প্রাথমিক পরিকল্পনা আছে। বাকিটা দেখা যাক, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করবে।

চলতি বছরে বাংলায় সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্ট বলা হচ্ছে এটিকে। বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে এ কনসার্টের আয়োজনে কনসার্ট উপভোগ ছাড়াও দর্শক শ্রোতারা ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন।

কনসার্টে গাইবেন নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালন সহ কোক স্টুডি বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতা। মানে কোক স্টুডিও বাংলা থেকে ইতোমধ্যে যাদের পারফর্ম দর্শক দেখেছেন, তারা সবাই কনসার্টে উপস্থিত থাকবেন।

Tags: কনসার্টকোক স্টুডিওগানট্রফিফিফাসিনেমা
Previous Post

স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Next Post

শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণ

Next Post
শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত স্থান ও একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণ

জিদান ও ম্যাক্রোঁ একসঙ্গে কথা বলছেন, প্যারিসে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের পর জিদানকেও পিএসজিতে চাচ্ছেন ম্যাক্রোঁ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT