চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 অপরাহ্ন 15, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মিরপুর, হাতিরঝিল ও মৌচাক এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে।

তবে কোথাও কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ এলাকার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঠিক কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১২ নম্বরের মেট্রো স্টেশনের ১৭৯ নম্বর পিলারের কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত করছে।

এর আগে রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিরঝিল থানার এসআই ফুয়াদ আহমেদ বলেন, ‘সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এ ছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক উড়ালসড়ক থেকে নিচে মৌচাক ক্রসিং এলাকায় একটি ককটেল ছোড়া হয়। পুলিশ বলছে, কয়েকজন দুর্বৃত্ত উড়ালসড়ক থেকে নিচে ককটেল ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে, রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটের দিকে সেখানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্কমর্তা (ওসি) ইমাউল হক বলেন, এডিবি ভবনের সামনের সড়কে বিস্ফোরণে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

তিনি বলেন, অপরাধীদের শনাক্তের চেষ্টা শুরু করেছে থানা পুলিশ।

Tags: ককটেল বিস্ফোরণঢাকা মহানগর পুলিশ
Previous Post

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Next Post

নির্বাচনের যত দেরি হচ্ছে দেশ ততো দুর্বল হচ্ছে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের জন্য গণসমাবেশে বক্তৃতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের যত দেরি হচ্ছে দেশ ততো দুর্বল হচ্ছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য মাঠে নামবে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT