চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’ ডিস্ট্রিবিউটরদের অর্থ লেনদেনের নিরাপত্তা দেবে সিএমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 04, জুলাই 2022
in অর্থনীতি
A A
নগদ ডিস্ট্রিবিউটরদের জন্য অর্থ লেনদেনের নিরাপত্তা উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরে গ্রাহকদের আর্থিক নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে ‘নগদ’। প্রতিষ্ঠানটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই সভায় আলোচকেরা এমএফএস খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপির পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, আজকের আয়োজনের মাধ্যমে ‘নগদ’ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্পর্কে আমাদের ধারণাই বদলে দিয়েছে। আমি আশা করছি, খুব শিগগির সিএমপি-এর সকল সদস্য দেশীয় প্রতিষ্ঠান ‘নগদ’ অ্যাকাউন্ট খুলে এর সেবা গ্রহণ করবেন। পাশাপাশি তিনি ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটরদের অর্থ লেনদেনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন এবং ভবিষ্যতে সিএমপি ও ‘নগদ’ একসঙ্গে মিলে দেশের সেবায় কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ‘নগদ’ আর্থিকখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনেও ‘নগদ’ নেতৃত্ব দেবে।

সিএমপির মাল্টিপারপাস হলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম (সেবা) এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল আলম। ‘নগদ’ লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ‘নগদ’-এর চিফ অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লে. কর্নেল মো. কাওসার সওকত আলী (অব.), হেড অব স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট মো. মাহবুব আলম, পিপিএম, ডিআইজি (অব.), চিফ কর্পোরেট গভারন্যান্স অফিসার এম নুরুল আলম, চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ সোলায়মান এবং অন্যরা।

Tags: এমএফএসনগদসিএমপি
Previous Post

গ্যাস স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে: নসরুল হামিদ

Next Post

ঈদের নাটকে ব্যাচেলরদের টিকে থাকার গল্প

Next Post
রিকশা চালক ও যাত্রী রাস্তার পাশে বসে গল্প করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের নাটকে ব্যাচেলরদের টিকে থাকার গল্প

অজয় দেবগন কাইথি সিনেমার পোস্টারে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিল ব্লকবাস্টার ‘কাইথি’ অজয়ের হাতে এসে ‘ভোলা’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT