চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএমপি কমিশনারের উপহারের জামা পরে শিশুদের ঈদ আনন্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 23, এপ্রিল 2023
in বাংলাদেশ
A A
শিশুদের ঈদ আনন্দে চ্যানেল আই অনলাইন পরিবারের শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাপি, ঈদে আপনার দেওয়া লাল জামাটা পরেছি। এই ঈদে এটাই আমার সবচেয়ে প্রিয় জামা’- চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে কাছে পেয়ে এভাবেই নিজেদের খুশির কথা জানাচ্ছিলেন সুবিধাবঞ্চিত এক ঝাঁক কন্যা শিশু।

পুলিশ কমিশনারের জামা পরেই তারা ঈদের দিন আনন্দে মেতে ওঠেন। ঈদের আগে এই শিশুদের নতুন জামা দিয়ে যান কৃষ্ণপদ রায়। সেদিন কোমলমতি শিশুদের তিনি কথা দিয়েছিলেন ঈদের দিন আবার তাদের কাছে আসবেন। ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। কিছু সময়ের জন্য গল্প আড্ডায় মেতে উঠবেন শিশুদের সঙ্গে। পুলিশ কমিশনার কথা রেখেছেন। তাই শিশুদের মাঝে ঈদের খুশির মাত্রাও বেশি।

ঈদুল ফিতরের দিন দুপুরে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজারের উপলব্ধির সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কেক নিয়ে হাজির হন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। পুলিশ কমিশনার আসছেন এই খবরে শিশুদের সবাই সেজেছিলো হলুদ আর লাল জামা পরে।

পুলিশ কমিশনারকে কাছে পেয়ে শিশুরা তাকে মধ্যমণি করে কেক কাটেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। কোন কোন শিশু পুলিশ কমিশনারকে জড়িয়ে ধরে নিজেদের উচ্ছাস প্রকাশ করেন।

পুলিশ কমিশনারের দেওয়া পোশাকই যে এবারের ঈদে তাদের বড় উপহার তা প্রকাশ করতে শিশুদের কেউ ‘কমিশনার স্যার’ আবার কেউ বা ‘বাপি’ ডেকে জানান নিজেদের খুশির কথা।

এ সময় সেখানে সিএমপির পক্ষে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ এম এ মাসুদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Tags: কৃষ্ণপদ রায়সিএমপি কমিশনার
Previous Post

ঈদে কেমন জমলো সালমানের ছবি?

Next Post

বলিউড ঈদ পার্টিতে সালমান-ক্যাটরিনা-আমির

Next Post
Celebrities at Bollywood Eid party with floral backdrop. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড ঈদ পার্টিতে সালমান-ক্যাটরিনা-আমির

কক্সবাজারে ভেসে আসা ট্রলার ও গলিত লাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ভেসে এসেছে ট্রলার, ভেতরে বহু গলিত লাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT