চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
11:06 অপরাহ্ন 23, মে 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগো সমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থীদের মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সর্বমোট পাশের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ।

মঙ্গলবার ২৩ মে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে এসব তথ্য জানান। এরই মধ্যে সংশ্লিষ্ট ওয়েবাসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জানান, ‘বি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৯৩ দশমিক ২৫ এবং সর্বনিম্ন নম্বর মাইনাস (-) ১১.২৫। প্রথম স্থান অধিকার করেছেন সিসরাত জাহান। তার রোল ৩০৯১৪৭ ও কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তার কলেজ ছিল কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ।

তিনি আরও জানান, ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী আবেদন করেন ৯৬ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯৪ হাজার ৬৪১ জন, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ১৪ শতাংশ। এছাড়াও অনুপস্থিত ছিলেন এক হাজার ৭৯৩ জন। অর্থাৎ ১ দশমিক ৮৬ শতাংশ।

ভর্তি পরীক্ষায় পাস করেন ৫৩ হাজার ২৯৬ জন। যা পরীক্ষায় অংশগ্রহণকারীর ৫৬.৩২ শতাংশ। এছাড়াও অকৃতকার্য হয়েছেন ৪১ হাজার ৩৩৮ জন। অর্থাৎ পরীক্ষার্থীদের ৪৩.৬৮ শতাংশ। অকৃতকার্য সকলেই ৩০ এর কম নম্বর পেয়েছেন। এদিকে সাতজন পরীক্ষার্থীর খাতা বাতিল হয়েছ। এদের মধ্যে দু’জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। রোল নম্বর ভুল লিখায় চারজনের খাতা বাতিল ও সেট নম্বর ভুল লিখায় একজনের খাতা মূল্যায়ন করা হয়নি।

গুচ্ছভুক্ত টেকনিক্যাল সাব কমিটির একাধিক সূত্র জানায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ ও এর উপরে পেয়েছেন দু’জন, ৮০ এর উপরে পেয়েছেন ১০৩ জন, ৭৫ এর উপরে পেয়েছেন ৩৪৫ জন, ৭০ এর উপরে পেয়েছেন ৯৯১ জন, ৬৫ এর উপরে পেয়েছেন দু’হাজার ৩৩৩ জন, ৬০ এর উপরে পেয়েছেন চার হাজার ৮৪১ জন, ৫৫ এর উপরে পেয়েছেন আট হাজার ৯৮৫ জন, ৫০ এর উপরে পেয়েছেন ১৪ হাজার ৯৭০ জন, ৪৫ এর উপরে পেয়েছেন ২২ হাজার ৫৮৩ জন, ৪০ এর উপরে পেয়েছেন ৩১ হাজার ৭৩৬ জন, ৩৫ এর উপরে পেয়েছেন ৪২ হাজার ৪৫ জন এবং ৩০ এর উপরে পেয়ছেন ৫৩ হাজার ২৯৬ জন।

এর আগে শনিবার ২১ মে দেশের ২২টি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সর্বমোট ১৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা নেয়া হয়।

Tags: গুচ্ছ বিশ্ববিদ্যালয়
Previous Post

বাংলাদেশ স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলবে

Next Post

আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি ঝরবে

Next Post
বজ্রপাতের দৃশ্য, আকাশে আলো ও বিদ্যুতের ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি ঝরবে

চেন্নাই ক্রিকেট দল জিতের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাদেজা-থিকসানাদের দাপুটে বোলিংয়ে পরাস্ত গুজরাট, ফাইনালে চেন্নাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT