চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 30, জুলাই 2022
in শিক্ষা
A A
শাবিপ্রবিতে ছাত্রছাত্রীগণ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র আঞ্চলিক কেন্দ্রে দ্বিতীয়বারের মতো গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যায়ের ৭টি ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল।

প্রক্টর জানান, পরীক্ষায় ৫ হাজার ৫২৯ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫ হাজার ২২৭ জন। উপস্থিতির হার ৯৫ শতাংশ। অনুপস্থিত ছিল ৩০২ জন।

ইশরাত ইসমাইল বলেন, ‘শান্তিপূর্ণ ও সুশৃংখল পরীক্ষা আয়োজনের জন্য সকাল থেকে ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশেপাশে নজরদারিতে রাখা হয়েছিল। এতে প্রক্টরিয়াল বডিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে। আমরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।’

এদিকে এ পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতে সুবিধার্থে সিলেটের বিভিন্ন রুটে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ২০টি বাস দেওয়া হয়েছিল।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, পরিচালক, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমেনা পারভিন, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সদস্য সচিব জনাব ইসরাত ইবনে ইসমাইল উপস্থিত ছিলেন।

আগামী ১৩ আগস্ট গুচ্ছ ভর্তি পরীক্ষায় কলা অনুষদ ‘বি’ ইউনিটে শাবিপ্রবিতে অংশ নেবেন ২ হাজার ২৩১ জন, ২০ আগস্ট বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটে অংশ নেবেন ৮৩০ জন পরীক্ষার্থী।

Tags: পরীক্ষার্থীভর্তি পরীক্ষাশিক্ষার্থী
Previous Post

৩৭ বছর বয়সী অভিনেতা শরৎ এর মরদেহ উদ্ধার

Next Post

বাংলা সিনেমার হাওয়া বদল

Next Post
নতুন বাংলা সিনেমার পোস্টার, বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সিনেমার হাওয়া বদল

শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার দুই নেতা, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজাহানপুরে জোড়া খুন: জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT