চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে হবে ৩২ দলের প্রথম ক্লাব বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 24, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ট্রফি ফুটবল মাঠে, আলো ঝলমলে স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো ৩২টি ক্লাব নিয়ে হতে চলেছে ক্লাব ফুটবলের বিশ্বকাপ। ২০২৫ সাল থেকে চার বছর পরপর আয়োজন করা হবে আসটির। ৩২ দলের বিশ্বকাপের প্রথম আসনটির আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শুক্রবার এই ঘোষণা করে।

বিবৃতিতে ফিফা জানায়, ‘২০২৫ সাল হবে পেশাদার পুরুষ ক্লাবগুলোর শীর্ষ প্রতিযোগিতাটি। প্রয়োজনীয় অবকাঠামো ও স্থানীয় বিশাল স্বার্থ মাথায় রেখে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রকে আদর্শ আয়োজক মনে হচ্ছে।’

২০২৫ ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় পরপর তিন বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফুটবলের বড় তিনটি আসর। কানাডা ও মেক্সিকোকে নিয়ে যুক্তরাষ্ট্র আয়োজন করবে ২০২৬ সালের বিশ্বকাপ। আর ২০২৪ সালের কোপা আমেরিকার আয়োজক হিসেবে দেশটির নাম ঘোষণা করা ছিল আগেই। এবার যোগ হলো ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ।

কাতার বিশ্বকাপের সময় ফিফা প্রধান ইনফান্তিনো বলেছিলেন, ‘২০২৫ সাল থেকে ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপ, যেটিকে সত্যিকারের বিশ্বকাপের আমেজ দেয়া হবে।’ এতে করে এখনকার ৭ দলের ক্লাব বিশ্বকাপ বিলুপ্ত হয়ে যাবে এই বছরের পর থেকে।

২০২১-২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীসহ ১২টি ইউরোপীয় ক্লাব অংশগ্রহণ করবে ক্লাব বিশ্বকাপে। এর মধ্যে চেলসি, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আরও একটি ক্লাব সরাসরি যোগ দেবে এই প্রতিযোগিতায়। ইউরোপীয় ক্লাবগুলোর বাকি ৮ দল নির্ধারিত হবে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

এছাড়া লাতিন আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া, নর্থ-সেন্ট্রাল আমেরিকা থেকে ৪টি করে ক্লাব অংশগ্রহণ করবে আসরে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, অন্যটি স্বাগতিক দেশের।

Tags: ক্লাব বিশ্বকাপচ্যাম্পিয়ন্স লিগফিফাযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

কানাডায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Next Post

ফরিদপুরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

Next Post
অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড ও ক্ষতিগ্রস্ত গাড়ি, ঘটনাস্থলে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনের পর বিপিএল, সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT