চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাব বিশ্বকাপজয়ী চেলসির সদস্য যেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 14, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
চেলসি ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি জিতছে, আনন্দিত খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা ক্লাব বিশ্বকাপে ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপার স্বাদ পেয়েছে চেলসি। উপস্থিত ছিলেন আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও। তিনি জয়ীদের হাতে শিরোপা তুলে দিয়ে সরে না গিয়ে চেলসির খেলোয়াড়দের মাঝে উদযাপনে মেতে ওঠেন।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে রোববার রাতে ফাইনাল উপভোগ করতে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাথে এসেছিলেন মেলানিয়া ট্রাম্প। গ্যালারিতে বসে দুজনে ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে ট্রাম্প চেলসি অধিনায়ক রিস জেমসের হাতে তুলে দেন শিরোপা।

পরে শিরোপা উঁচিয়ে ধরার সময়ে দেখা যায় চেলসি খেলোয়াড়দের সাথে উদযাপনে মেতে উঠেছেন ডোনাল্ড ট্রাম্পও। মুহূর্তে ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, চেলসি অধিনায়ক জেমস এবং গোলরক্ষক রবার্ট সানচেজের সাথে কথোপকথন সারেন ট্রাম্প, সেসময় মনে হচ্ছিল ট্রাম্প বিজয়ী মঞ্চ থেকে সরতে চান না এবং তার ইচ্ছাতেই ট্রাম্পকে নিয়েই জয়ীরা মেতে ওঠেন শিরোপা উদযাপনে।

চেলসি অধিনায়ক জেমস পরে বলেছেন, ‘সত্যি বলতে অতিরিক্ত শব্দের কারণে আমি তেমন কিছু শুনতে পাইনি। তিনি শুধু আমাকে অভিনন্দন জানালেন আর তখনই দল শিরোপা উঁচিয়ে ধরে এবং তিনি বলেন মুহূর্তটা উপভোগ করতে।’

এই প্রসঙ্গে চেলসির জয়ের নায়ক কোল পালমার বলেছেন, ‘আমি সামান্য বিভ্রান্ত হয়েছি। জানতাম তিনি এখানে থাকবেন, কিন্তু এইটা বুঝতে পারিনি যে, আমাদের সাথে শিরোপা উদযাপনও করবেন।’ পালমার দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে ম্যাচ সেরাও হয়েছেন।

ম্যাচের বিভিন্ন সময় মাঠের জায়ান্ট স্ক্রিনে ডোনাল্ড ট্রাম্পকে দেখানো হয় এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সাথ হেঁটে শিরোপা দিতে যাওয়ার সময় তাকে উদ্দেশ্য করে দর্শকরা দুয়োধ্বনি দিয়েছে। এবিষয় ট্রাম্প দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘আমার মনে হয় তুমিও বলবে, এটা একটু দুঃখজনক ছিল। কিন্তু খেলা খুব, খুব ভালো ছিল। তারা ভালোও খেলেছে, অসাধারণ দর্শক সমর্থকও ছিল।’

Tags: চেলসিট্রাম্পপালমারপিএসজিফিফা ক্লাব বিশ্বকাপলিড স্পোর্টস
Previous Post

স্টেশন মাস্টারের ভুলে যাত্রী রেখে চলে গেল ট্রেন, বরখাস্ত ৪

Next Post

মিটফোর্ড ও মুরাদনগরে হত্যাকাণ্ড বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল মিটফোর্ড ও মুরাদনগরে হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিটফোর্ড ও মুরাদনগরে হত্যাকাণ্ড বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে অপরাধ ব্যাপক হারে বেড়েছে, এ দাবি সমর্থন করে না অন্তর্বর্তী সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT