চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও ‘বড়’ হতে চলেছে ক্লাব বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 15, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ক্লাব বিশ্বকাপের ট্রফি হাতে ফুটবলার, বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য গর্বের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসির আর কোন শিরোপার স্বাদ নেওয়া বাকি নেই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে উয়েফা ইউরোপা কিংবা কনফারেন্স লিগ কাপসহ ঘরোয়া প্রিমিয়ার লিগ, এফএ কাপ থেকে শুরু করে সব আছে স্ট্যামফোর্ড ব্রিজে। ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগকে সবচেয়ে বড় ও মর্যাদাপুর্ণ লিগ আসর হিসেবে দেখা হয়। তবে ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি ডিফেন্ডার ল্যাভি কোলউইল দাবি করেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ একটা সময় চ্যাম্পিয়ন্স লিগকেও ছাড়িয়ে যাবে।

ক্লাব বিশ্বকাপের আগের আসরগুলোতে আট মহাদেশীয় লিগ চ্যাম্পিয়নদের নিয়ে হতো। প্রথমবারের মতো ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, যা এখন থেকে প্রতি চার বছর পরপর হবে। প্রতিটা মহাদেশের শিরোপা জয়ী এবং র‍্যাঙ্কিংয়ে উপরে থাকা ক্লাবগুলোকে সুযোগ দেয়া হয় এইখানে। অন্য দিকে চ্যাম্পিয়ন্স লিগে সব আসরে ৩২ দল নিয়ে খেলা হলেও এবারই প্রথম ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত। দলের সংখ্যায় বিবেচনা করলে ইউরোর সেরা মঞ্চ এবং বিশ্বের সেরা মঞ্চ একই প্রতিযোগীতামূলক অবস্থান ধারণ করে।

তবে ইউরো সেরাদের হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নের খ্যাতি পেয়েছে চেলসি। এ নিয়ে চেলসির ডিফেন্ডার কোলউইল বলেছেন, ‘ক্লাব বিশ্বকাপের শুরুতেই বলেছিলাম যে, আমাদের পরিকল্পনা হল এটা জেতা। তখন মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করেছে, আমাকে পাগল বলেছে। এখন প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও এমনটাই বলবো। ’

‘এটা আমার জীবনে সবচেয়ে বড় ট্রফি। আর আমার মনে হয় ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বড়। আর আমরাই প্রথম দল যারা এটা জিতেছি। ’

চ্যাম্পিয়ন্স লিগ জিতে উড়তে থাকা পিএসজিকে রীতিমতো মাটিতে নামিয়ে এনেছে চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পিএসজিকে ৩-০তে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জিতে চেলসি।

Tags: উয়েফাচেলসিপিএসজিফিফা ক্লাব বিশ্বকাপ
Previous Post

১৭ হাজার ৩৬৭ জন প্রবাসী ভোটার তালিকায় যুক্ত

Next Post

বাংলাদেশকে পাঠানো ইউএসটিআরের চিঠিতে যুক্তরাষ্ট্রের নানা শর্ত

Next Post
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা ক্রস করে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে পাঠানো ইউএসটিআরের চিঠিতে যুক্তরাষ্ট্রের নানা শর্ত

মিটফোর্ড হত্যায় গ্রেপ্তারকৃত একজন ব্যক্তি পুলিশের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিটফোর্ড হত্যায় আরও একজন গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT