চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 পূর্বাহ্ন 27, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও ক্ষতিগ্রস্ত বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের পর লেন্দে খোলা নদীর উজানে থাকা বড় একটি হিমবাহ বা বরফের স্তূপ ধসে পড়ার কারণে এই বিপর্যয়ের সূত্রপাত।

রয়টার্স ও কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, তিব্বত সীমান্তবর্তী নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পেছনে হিমবাহের একটি বড় অংশ ধসে পড়া অন্যতম সম্ভাব্য কারণ। প্রায় ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় একটি হিমবাহের নিচের অংশ ভেঙে প্রায় ১ হাজার ২০০ মিটার নিচের উপত্যকায় আছড়ে পড়ে। এর সঙ্গে বিপুল পরিমাণ পাথর, বরফ ও পলিমাটি নেমে এসে নদীর পানিপ্রবাহে ভয়াবহ স্রোত তৈরি করে।

মার্কিন স্যাটেলাইট প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবসের তোলা দুর্যোগের আগে ও পরের ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এই ধারণা দিয়েছেন। ছবিতে দেখা গেছে, বন্যার পর ওই অঞ্চলের সবুজ পাহাড়ের বড় অংশ বাদামি ধ্বংসস্তূপ ও পলিমাটির নিচে ঢেকে গেছে। হিমবাহের অগ্রভাগের একটি বড় অংশ ধসে পড়ার মাধ্যমেই ঘটনার সূত্রপাত হয়েছে বলে স্যাটেলাইট চিত্রে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর সঙ্গে বিপুল পরিমাণ পাথর ও পলিমাটিও নিচে নেমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্যোগের আগের ২৪ ঘণ্টায় ওই এলাকায় প্রচুর বরফ গলে থাকতে পারে। আগের দিনও উপত্যকার কিছু হিমবাহ বরফে ঢাকা ছিল। কিন্তু পরদিন সেগুলোর ওপর উন্মুক্ত বরফস্তর দেখা যায়। এতে ওই এলাকায় তুলনামূলক উষ্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তিনি। তবে ঠিক কী কারণে হিমবাহের অংশটি ধসে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্যোগের কয়েক মিনিট আগে ওই অঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হওয়ায় এর সঙ্গে হিমবাহ ধসের কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে তিব্বত অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। মাত্র তিন মিনিট পর সকাল ৮টা ৪০ মিনিটে আকস্মিক বন্যা শুরু হয়। তবে ভূমিকম্পই বন্যার মূল কারণ কি না, তা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের গোসাইকুন্ড হ্রদ থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তরে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল-চীন সীমান্তের একটি ক্রসিং থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিধসের কারণে লেন্দে নদীতে হিমবাহ ও ধ্বংসাবশেষমিশ্রিত বন্যার সৃষ্টি হয়। সংস্থাটির ভূতত্ত্ববিদ প্রকাশ পোখরেলও স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে বলেছেন, নেপাল অংশে বরফ ও পাথরের বড় ধরনের ধস থেকেই আকস্মিক বন্যার সূত্রপাত হয়ে থাকতে পারে। বিশেষজ্ঞরা এ ধরনের ঘটনাকে ‘আইস-রক অ্যাভালাঞ্চ’ বা বরফ-পাথরের ধস হিসেবে বর্ণনা করছেন।

এই ভয়াবহ বন্যা ও ভূমিধসকে ২০১৫ সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর নেপালের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত নেপালে অন্তত ১৬২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গম এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tags: নেপালবন্যা
Previous Post

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

Next Post

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

Next Post
দুজন ব্যক্তি তাদের প্রিয়জনের ছবি দেখছেন, শোকাহত পরিবার।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

নেপালে বন্যা পরিস্থিতিতে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT