চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাতেও সেরা বুসানে জুলাই অ্যাওয়ার্ডজয়ী সেই সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 18, জানুয়ারি 2026
in বিনোদন
A A

পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে রবিবার সন্ধ্যায় পর্দা নামলো দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন—২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। নয় দিনের এই উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

রবিবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন দেশ-বিদেশের খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্মমেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হয়।

যাঁরা জিতলেন পুরস্কার

চিলড্রেন ফিল্ম সেকশনে বাদল রহমান অ্যাওয়ার্ড অর্জন করে চেন কুংহু পরিচালিত চীনের সিনেমা ‘কুইংটন এন্ড কুইহুয়া’। অডিয়্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘ড্রেইনড বাই ড্রিমস’। আর বেস্ট অডিয়্যান্স অ্যাওয়ার্ড জিতে নেয় জিন হু পরিচালিত চীনের সিনেমা ‘অল কোয়াইট অ্যাট সানরাইজ’।

উইমেন্স ফিল্মমেকার সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পায় ফিলিপাইনের সিনেমা ‘বেনেথ দ্য বেজ’। একই বিভাগে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম নির্বাচিত হয় জার্মানি, পর্তুগাল ও রোমানিয়ার যৌথ প্রযোজনার ‘লিটল সিরিয়া’। বেস্ট ফিকশন ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করে পলিনা কোন্ড্রাতেবা নির্মিত রাশিয়ার সিনেমা ‘ফ্রম স্ক্রেচ’। বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পান কিরগিজস্তানের নির্মাতা এইজদা আমাঙ্গেলডে—তার সিনেমা ‘দ্য সেভেন্থ মান্থ’।

স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পায় আলি আল হাজরি পরিচালিত কাতারের সিনেমা ‘আই লে ফর ইউ টু স্লিপ’। বেস্ট ডকুমেন্টারি ফিল্ম হয় ক্লাউডিয়া বেলাসি ও মারকুস স্টেইনার এন্ডারের নির্মিত ‘দ্য গার্ডিয়ান অব স্টোরিস’। বেস্ট ফিকশন ফিল্মের পুরস্কার জিতে নেয় দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘আ ভাস্ট অ্যালগরিদম অব হিউমিনিটি: দ্য মুভি’।

বাংলাদেশ প্যানোরামার ট্যালেন্ট সেকশনে সেকেন্ড রানারআপ হয় আবির ফেরদৌস মুখর নির্মিত ‘ইশপাইট’। ফার্স্ট রানারআপ নির্বাচিত হয় উম্মিদ আশরাফ পরিচালিত ‘ধ্যাৎ!’। ফিপ্রেস্কি জুরি কর্তৃক প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পায় তানহা তাবাসসুম নির্মিত ‘হোয়াট ইফ’।

বাংলাদেশ প্যানোরামা সেকশনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ফিপ্রেস্কি জুরির বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

এশিয়ান ফিল্ম কম্পিটিশনে ইরান-তাজিকিস্তানের যৌথ প্রযোজনার ‘ফিশ অন দ্য হুক’ ছবির জন্য স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পান অভিনেতা ইসফান্দিওর গুলমভ। একই বিভাগে ‘বার্নিং’ ছবির জন্য যৌথভাবে বেস্ট স্ক্রিপ্টরাইটার অ্যাওয়ার্ড অর্জন করেন দাস্তান মাদালেভ ও এইজদা আমাঙ্গেলডে।

কাজাখস্তানের সিনেমা ‘আবেল’-এর জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পান জোলানতা দেলুস্কা। একই ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন ইয়ারলান। ইরানি সিনেমা ‘দ্য হাসব্যান্ড’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন ফারিবা নাদেরি।

উৎসবে সেরা নির্মাতার পুরস্কার অর্জন করেন আজারবাইজানের পরিচালক এমিন আফান্দিয়েভ—তার সিনেমা ‘আ লোনলি পারসন মনোলোগ’ এর জন্য। আর উৎসবের সেরা ছবি নির্বাচিত হয় কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’, যা যৌথভাবে পরিচালনা করেছেন এরকা জুমাকমেটোভার ও মিল আটাগেলডিভ।

প্রসঙ্গত, ‘কুরাক’ ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছে। সিনেমাটি ৩০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ’ জিতে নেয়। বুসানের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালক এরকা জুমাকমেটোভার হাতে পুরস্কার তুলে দেন।

কিরগিজ ভাষার সিনেমা ‘কুরাক’ পিতৃতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতাহীনতা ও অধিকার লঙ্ঘনের বাস্তব ঘটনাকে উপজীব্য করে নির্মিত।

Tags: কুরাকঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবফারুকীবুসানলিড বিনোদনসংস্কৃতি উপদেষ্টাসিনেমা
Previous Post

‘নিষিদ্ধ হয় দল, ব্যক্তি নয়’, লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ প্রসঙ্গে ইসি

Next Post

জাইমা রহমানের ‘প্রথম বক্তব্য’

Next Post
ছবি: সংগৃহীত

জাইমা রহমানের 'প্রথম বক্তব্য'

ছবি: সংগৃহীত

‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT