চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহিষ্কৃতদের প্রার্থীতা প্রত্যাহারে আওয়ামী লীগ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
8:59 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2022
in জনপদ, জয়পুরহাট, রাজনীতি
A A
আওয়ামী লীগ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক চলাকালে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খাজা সামছুল আলমের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সভাপতি ও তৃণমূলের জনপ্রিয় নেতা আব্দুল আজিজ মোল্লা মাঠে থাকায় ভিন্ন মোড় নিয়েছে এ নির্বাচন।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে দলের শীর্ষ পর্যায়ের নেতারা তার প্রার্থীতা প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে দুই ঘণ্টাব্যাপি রুদ্ধদ্বার বৈঠক করেন। কিন্তু সে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় অনেকটাই বেকায়দায় আছেন স্থানীয় আওয়ামী লীগ।

জয়পুরহাট জেলা শহরের রেলগেট এলাকায় অবস্থিত আব্দুল আজিজ মোল্লার মালিকানাধীন আবাসিক হোটেল সুইট ড্রীম’র নিচতলার একটি কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন পেতে জয়পুরহাটের দশজন নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগে আবেদনপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে জেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খাজা সামছুল আলমকে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়া হয়। এরই প্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর খাজা সামছুল আলম দলীয় নেতাকর্মীসহ নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেন।

নেতাকর্মীরা ভেবেছিলেন অনান্যবারের মতো এবারও জেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হবেন। কিন্তু একাধিক প্রার্থী থাকায় এবার আর সেটি হচ্ছে না। ভোটের মাঠে দলীয় সমর্থিত খাজা সামছুল আলমের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দল থেকে বহিষ্কৃত নেতা আব্দুল আজিজ মোল্লা। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মনোনয়ন প্রত্যাহার করে নিতে আব্দুল আজিজ মোল্লার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নেতারা।

বৈঠক শেষে আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, বৈঠকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল আজিজ মোল্লার প্রার্থীতা নিয়ে আলোচনা করা হয়েছে। চেয়ারম্যান পদে আমাদের দলীয় সমর্থন পেয়েছেন খাজা সামছুল আলম। উনার অনেক বয়স হয়েছে। নেত্রী দলীয় মনোনয়ন দেওয়ায় আমরা তার পক্ষে কাজ করছি। তাকে বিজয়ী করতে আব্দুল আজিজ মোল্লার সঙ্গে ইতোমধ্যে সমঝোতার বৈঠক করেছি। তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে অনুরোধ করা হয়েছে। কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি। এ প্রক্রিয়া চলমান রয়েছে।

চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ মোল্লা বলেন, আজ আমাকে নিয়ে আওয়ামী লীগের নেতারা বৈঠকে বসেন। সেখানে তারা আমাকে জানান, নেত্রী যেহেতু খাজা সাহেবকে মনোনয়ন দিয়েছেন। উনার বয়সও হয়েছে, এটিই তার শেষ ইচ্ছা। তার ও নেত্রীর মান রক্ষার্থে আপনাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আমরা অনুরোধ করছি। আমি তাদের ঘণ্টার ওপর বক্তব্য শুনে বলেছি, আপনারা আমাকে দলেও রাখবেন না, আবার দলের বাইরে থেকে কাজ করবো তখনও অনুরোধ করবেন, এটা আবার কেমন কথা। নেত্রীর নির্দেশ তো আমার ওপর কার্যকর না। কারণ আমি তো দল থেকে বহিষ্কৃত। তাদের অনেক অনুরোধের প্রেক্ষিতে আমি একটি দিন সময় নিয়েছি, আমার নিজস্ব কিছু লোকজন আছে। তাদের সঙ্গে কথা বলে সোমবার আমার সিদ্ধান্ত জানাব।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান রকেট বলেন, সামনে জেলা পরিষদ নির্বাচন। বয়স্ক একজন মানুষকে নেত্রী মনোনয়ন দিয়েছে। তাকে চাপের মধ্যে না ফেলে আমরা সম্মান দিতে চাই। সেই উদ্দেশ্যেই এই বৈঠক করা হয়েছে।

ওই বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সহ-সভাপতি এ্যাড. মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, গোলাম হাক্কানী, মহসীন আলী, জাহিদুল আলম বেনু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ দলীয় শীর্ষ পর্যায়ের ১৫-২০ জন নেতা উপস্থিত ছিলেন।

আব্দুল আজিজ মোল্লা জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতির পদে ছিলেন। তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি রাজনীতির মাঠ থেকে দূরে সরে যান। এখনও তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়নি। জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে তিনি এবার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।

Previous Post

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বললেন মির্জা ফখরুল

Next Post

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

Next Post
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

বন্যার পানিতে ডুবে যাচ্ছে নদীর তীরের গাছ ও জমি. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির ওপর জোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT