চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন নিশ্চিত করতে হবে: জাতিসংঘে সাইমুম পারভেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপের কেন্দ্রে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের চাপ কমিয়ে দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘চতুর্থ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) লিডার্স মিটিং’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সিভিএফ চেয়ার ও বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দেশের সরকারপ্রধান, উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বক্তব্যে সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত সংকট নয়, এটি অস্তিত্বের লড়াই। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে বাংলাদেশের মতো দেশগুলো ক্রমাগত ক্ষতির মুখে পড়ছে।

তিনি বলেন, বড় একটি প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু ঝুঁকিপূর্ণ কোনো দেশের কয়েক বছরের উন্নয়নকে ধূলিসাৎ করে দিতে পারে। তাই দুর্যোগের পর দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করতে ‘লাইফলাইন ফান্ড’ দ্রুত কার্যকর করা প্রয়োজন।

ঋণের চাপের বিষয়টিও তুলে ধরেন তিনি। সাইমুম পারভেজ বলেন, অনেক জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ক্রমবর্ধমান ঋণের কারণে স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাত থেকে অর্থ সরিয়ে ঋণ পরিশোধে ব্যয় করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করতে হবে, যাতে কোনো দেশকে মৌলিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার মধ্যে একটিকে বেছে নিতে না হয়।

আসন্ন কপ৩১ সম্মেলনকে সামনে রেখে চারটি অগ্রাধিকার প্রস্তাব তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে পূর্বাভাসযোগ্য, সহজ শর্তের ও ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ পুরোপুরি কার্যকর করে দ্রুত অর্থ ছাড় এবং ঋণ মওকুফ ও সুবিধাজনক অর্থায়নের জন্য বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার।

এ ছাড়া জলবায়ু জবাবদিহি বাড়াতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামত কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় নিজেদের লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সাইমুম পারভেজ। তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০ শতাংশ কমানোর পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো ঐক্যবদ্ধভাবে তাদের দাবি তুলে ধরলে বিশ্ব তাদের উপেক্ষা করতে পারে না।

Tags: আর্থিক সহায়তাজলবায়ু ঝুঁকিজলবায়ু পরিবর্তন
Previous Post

অন্ধকার ভেদ করে ঠাকুরগাঁওয়ের খেরবাড়িতে মর্জিনার আলো!

Next Post

কাউকে ক্ষমা করে দেওয়া কেন এত মর্যাদার? ইসলামের সুন্দর শিক্ষা

Next Post
ছবি: সংগৃহীত

কাউকে ক্ষমা করে দেওয়া কেন এত মর্যাদার? ইসলামের সুন্দর শিক্ষা

ছবি: কুমিল্লায় পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে আটকের ঘটনায় সদর দক্ষিণ মডেল থানা প্রাঙ্গণে স্বজনদের ভিড়।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান: আটক ৬২৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT