চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের মাঝে জলবায়ু সচেতনতায় ‘জলবায়ু ক্লাব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 15, আগস্ট 2023
in পরিবেশ
A A
শিক্ষার্থীরা জলবায়ু সচেতনতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা ও উন্নয়ন সংস্থা গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য জলবায়ু সচেতনতা কর্মসূচি শুরু করেছে। আর এই কর্মসূচির চূড়ান্ত রূপ হিসেবে স্কুলে স্কুলে তৈরি করে দিচ্ছে জলবায়ু ক্লাব। 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের একটি দল হলো জলবায়ু ক্লাব। যারা তাদের অর্জিত দক্ষতার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, বৃক্ষ রোপণ, পরিচ্ছন্নতা অভিযান, আইন প্রয়োগের ক্ষেত্রে স্কুল এবং তাদের নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য অধিক দায়িত্বশীল হবে।

এটি মূলত অংশগ্রহণমূলক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রম, যাতে তারা পরিবেশগত ঝুঁকি হ্রাসের জন্য স্ব-প্রণোদিত হয়ে ভূমিকা পালন করতে পারে। এটি কিশোর এবং তরুণদের জীবনযাত্রার মান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং যুব নেতৃত্বের বিকাশের মাধ্যমে সামাজিক পরিবর্তনের জন্য কিশোর ও তরুণদের দ্বারা গঠিত এবং পরিচালিত। ক্লাবের মাধ্যমে ছাত্রছাত্রী এবং তরুণ প্রাপ্তবয়স্কদের আত্মবিশ্বাস, নেতৃত্বের বিকাশ, দলগত দক্ষতা, ব্যক্তিগত শৃঙ্খলা, চিন্তা-চেতনার বিকাশ, সচেতনতা সৃষ্টি, ব্যক্তিগত ও সামাজিক জীবনযাত্রার মান বিকাশ করে। বিদ্যালয়ের এই শিক্ষার মাধ্যমে তারা পরবর্তীতে কলেজ-বিশ্ববিদ্যালয়  এবং কর্মজীবন জলবায়ু ও পরিবেশন সচেতন নাগরিক হিসেবে তৈরি হবে।

জলবায়ু ক্লাবের উদ্দেশ্য হলো, পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করা, পরিবেশ সংরক্ষণ এবং ঝুঁকিপূর্ণ পরিবেশ পুনরুদ্ধার করা, শিক্ষার্থীদের তাদের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে আরো জানার সুযোগ সৃষ্টি করা এবং স্কুল এবং সম্প্রদায়ের পরিবেশগত কার্যকলাপে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা, পরিবেশগত সচেতনতা প্রচারের মাধ্যমে সামাজিক এবং জীবন দক্ষতার উন্নয়নসহ সৃজনশীলতার বিকাশ ঘটানো,শিক্ষার্থীদের পরিবেশগত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

এই শিক্ষার্থীরা জলবায়ু নিয়ে পাঠচর্চা করে, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, সাংস্কৃতিক আয়োজন, স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম, বিভিন্ন ক্যাম্পেইন, সভা-সেমিনার, জলবায়ু সামিট সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ক্রমান্বয়ে নিজেদের বৈশ্বিক পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হবে।

মিরপুর ল্যাবরেটরী গার্লস ইনস্টিটিউট জলাবয়ু ক্লাব গঠনের মধ্যদিয়ে প্রথম এই যাত্রার সূচনা হয়। পরবর্তীতে যাত্রা করেছে শের-এ বাংলানগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় জলবায়ু ক্লাব এবং গত ১৪ আগস্ট যাত্রা শুরু করেছে তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় জলবায়ু ক্লাব।

এভাবে ক্রমান্বয়ে ঢাকার প্রায় সকল স্কুল এবং তারই ধারাবাহিকতায় দেশের সকল স্কুলে জলবায়ু ক্লাব প্রতিষ্ঠা করে দিয়ে জলবায়ু প্রতিরোধে বিস্তৃত কাজের উদ্যোগ গ্রহণ করেছে গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং(জিসিএফআইএল)।

প্রতিষ্ঠানটির এমন সময়োপযোগী উদ্যোগকে বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা সাধুবাদ জানিয়ে এই ক্লাবকে তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষার্থীদের জলবায়ু ও পরিবেশ সচেতন করতে দায়িত্ব গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। অপরদিকে ছাত্র-ছাত্রীরা পরিবেশ সচেতনতায় এমন একটি ক্লাবের অংশ হতে পেরে উদ্বুদ্ধ হচ্ছে। তারা ভবিষ্যতকে পরিবেশসম্মত ও সুন্দর করে তুলতে চায়। এই ক্লাব পরিচালনার মাধ্যমে তারা নিজেদেরকে জলবায়ু নেতা হিসেবে তৈরি করতে চায়।

জলবায়ু ক্লাব গঠনে এগিয়ে আসতে চাইলে গ্লোবাল সেন্টার  ফর ইনোভেশন এন্ড লার্নিং এর ওয়েবসাইট (gcfil.us) কিংবা অফিসিয়াল মেইল [email protected] এ যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি বলছে, এটি মূলত অংশগ্রহণমূলক পরিবেশ ও উন্নয়ন কার্যক্রম, যেখানে সকল শ্রেণির প্রতিষ্ঠান ও ব্যক্তি এই উদ্যোগের সহযোগি হতে পারেন।

Previous Post

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

Next Post

গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে ৩ জন গ্রেপ্তার

Next Post
তিনজন ব্যক্তির ছবি, এক পুরুষ ও দুই নারী, বিভিন্ন পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে ৩ জন গ্রেপ্তার

নেতৃবৃন্দের উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামাবাদে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT