চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একনেক অনুমোদন: প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার নতুন শ্রেণীকক্ষ নির্মাণ হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 22, ডিসেম্বর 2016
in শিক্ষা
A A

৬৫ হাজার নতুন শ্রেণীকক্ষ নির্মাণসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি ও স্যানিটেশন প্রদানের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে দু’টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এই দু’টি প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৬ হাজার ৪১০ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে মোট ১৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।

প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ২২ হাজার ৭৮ কোটি ৭৭ লাখ টাকা অর্থায়ন করা হবে। বাকী ৩৮৪ কোটি ৬৪ লাখ টাকা সংস্থার নিজস্ব তহবিল এবং বৈদেশিক সহায়তা থেকে আসবে ৩ হাজার ৯৪৭ কোটি ৪০ লাখ টাকা।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, সরকার সম্প্রতি ২৬ হাজার ২০০টি রেজিস্ট্রাড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। এ নিয়ে দেশে বর্তমানে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮৭২। এতে যে পরিমাণ শ্রেণীকক্ষ রয়েছে, তাতে বিপুল পরিমাণ শিক্ষার্থীর চাপ সামলাতে পারছে না। শ্রেণীকক্ষের এই সংকট মেটাতে দু’টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, এসডিজির ৪ নম্বর লক্ষ্য মানসম্মত শিক্ষা পূরণে প্রাথমিক শিক্ষা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। কেননা ভিত্তি মজবুত হলে ভবিষ্যৎ ভাল হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে ছেলে মেয়েদের জন্য আলাদা টয়লেট হবে। এসব টয়লেট পুরুষ এবং নারী শিক্ষকরাও ব্যবহার করবেন। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভ্যাস গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই দু’টি প্রকল্প হলো ৯ হাজার ১২৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ‘চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প’, এর আওতায় ৪০ হাজার নতুন শ্রেণীকক্ষ নির্মাণ, ৮ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পানি ও স্যানিটেশন সুবিধা প্রদান, ৩৬ হাজার ৫০০ শ্রেণীকক্ষে হাই-লো বেঞ্চ ও শিক্ষকদের চেয়ার টেবিল এবং তিন হাজার ৫০০ শিক্ষককক্ষে চেয়ার টেবিল, আলমারি ও ওয়াল কেবিনেট সরবরাহ করা হবে।

অপর প্রকল্পটি হলো- ৫ হাজার ৭৪০ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প’, এর আওতায় ২৫ হাজার নতুন শ্রেণীকক্ষ নির্মাণ, ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পানি ও স্যানিটেশন সুবিধা প্রদান, ২৩ হাজার শ্রেণীকক্ষে হাই-লো বেঞ্চ ও শিক্ষকদের চেয়ার টেবিল এবং দুই হাজার শিক্ষককক্ষে চেয়ার টেবিল, আলমারি ও ওয়াল কেবিনেট সরবরাহ করা হবে।

প্রকল্প দু’টির বাস্তবায়ন কাল ধরা হয়েছে জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত।

অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হলো- সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৮৩ কোটি ১২ লাখ টাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এর প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ ৩৬৩ কোটি ৮৭ লাখ টাকা। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নির্মাণ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৭৬ কোটি টাকা। রাজশাহী হাইটেক পার্ক স্থাপন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ২৩৮ কোটি ২৫ লাখ টাকা।

এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পের জন্য ব্যয় হবে ৬০ কোটি ৬৬ লাখ টাকা। চিটাগং সিটি আউটার রিং রোড প্রকল্প, এর ব্যয় হবে ২ হাজার ৪২৬ কোটি ১৫ লাখ টাকা। ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্প (২য় সংশোধিত), এর ব্যয় হবে ৮৯৯ কোটি টাকা। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর বহিঃসীমানা দিয়ে লোপরোড নির্মাণসহ ঢাকা ট্রাঙ্ক রোড হতে বায়েজীদ বোস্তামি পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩২০ কোটি ৪ লাখ টাকা। সিলেট সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান প্রধান ১১টি ছড়ার পার্শ্বে আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২৩৬ কোটি ৪০ লাখ টাকা। মুন্সীগঞ্জ সড়ক বিভাগের অধীন ঝুঁকিপূর্ণ সেতুসমুহ স্থায়ী কংক্রিট সেতু দ্বারা প্রতিঃস্থাপন প্রকল্প, এর ব্যয় হবে ১৪৭ কোটি ৮২ লাখ টাকা। গুচ্ছগ্রাম ২য় পর্যায় প্রকল্পে ব্যয় হবে ৯৪১ কোটি ৮১ লাখ টাকা। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (৩য় পর্যায়) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৯৯ কোটি ৪৯ লাখ টাকা এবং খুলনা ৩৩০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইনড সাইকেল বিদ্যুতকেন্দ্র নির্মাণ প্রকল্প, এর জন্য ব্যয় হবে ৩ হাজার ২৫৩ কোটি ৭৬ লাখ টাকা।

Tags: একনেকপ্রাথমিক শিক্ষা
Previous Post

প্রাথমিক ফলাফলে আইভী এগিয়ে

Next Post

বর্ষসেরাদের দলে নেই কোনো বাংলাদেশী, টেস্ট-ওয়ানডে অধিনায়ক কুক-কোহলি

Next Post

বর্ষসেরাদের দলে নেই কোনো বাংলাদেশী, টেস্ট-ওয়ানডে অধিনায়ক কুক-কোহলি

নিউজিল্যান্ডের মাঠে কাটার মাস্টারের ভেলকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT