চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাস্ত্রীয় সঙ্গীতগুরু পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
6:34 অপরাহ্ন 12, আগস্ট 2025
in জনপদ, রাজশাহী
A A
শাস্ত্রীয় সঙ্গীতগুরু অমরেশ রায় চৌধুরীর ছবি, তিনি সঙ্গীত পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের পুরোধা পন্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে নয়টায় রাজশাহী মহানগরী রানীবাজার এলাকায় নিজ বাসভবন মোহিনী গার্ডেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

অমরেশ রায় চৌধুরী ফরিদপুর জেলার চৌদ্দরশি গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে ১৯২৮ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। যখন মাত্র পঞ্চম শ্রেণির ছাত্র, তখন তার মা রাজলক্ষী রায় চৌধুরীর একান্ত আগ্রহে প্রথম হাতে খড়ি হয় উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত কলাকার ও বিশিষ্ট সুরকার ফরিদপুরের সুধীর লাল চক্রবর্তীর কাছে।

তার আকস্মিক মৃত্যুর পরে সিরাজগঞ্জের উচ্চাঙ্গ সঙ্গীতবিদ হরিহর শুক্লার নিকট কয়েক বছর তালিম গ্রহণের পরে তিনি সুদীর্ঘ সময় উপমহাদেশীয় মার্গ সঙ্গীতের স্বনামধন্য সঙ্গীত সাধক ফরিদপুর জেলার কোটালীপাড়ার সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর কাছে ধ্রুপদ, খেয়াল ও ঠুমরীতে প্রশিক্ষণ গ্রহণ করেন।

উপরন্ত ময়মনসিংহ জেলার নেত্রকোনার বিশিষ্ট শিল্পী ও সুরকার নিখিলচন্দ্র সেনের কাছে আধুনিক গান, অতুলপ্রসাদ, রাগপ্রধান, নজরুল সঙ্গীত ও শ্যামা সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন।

এছাড়া, সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর সুযোগ্য পুত্র প্রখ্যাত সঙ্গীত কলাকার মানস চক্রবর্তীর কাছেও বেশ কয়েক বছর উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন।

১৯৪৫ সালে বাইশরশি শিবসুন্দরী একাডেমী থেকে ম্যাট্রিক পাশ করার পর লেখাপড়ায় উচ্চশিক্ষা গ্রহণের সাথে সাথে একান্ত নিষ্ঠার সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা ও চর্চা অব্যাহত থাকে। খুব ছোটবেলা থেকেই তার রাগ সঙ্গীতের প্রতি গভীর শ্রদ্ধা পরিলক্ষিত হয়। জগতে প্রতিষ্ঠিত হবার জন্য তার বৌদি শ্রীমতি পাপিয়া রায় চৌধুরী, ছোট কাকা গৌর গোপাল রায় চৌধুরী এবং মেজো ভাই নিত্য গোপাল রায় চৌধুরীর অবদান চিরস্মরণীয়।

তিনি ১৯৬১ সাল থেকে রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় মোহিনী নিকেতন বাসভবনে বসবাস করতেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীত শিল্পী। শিল্পকলা পদক ২০১৪ ও ২০১৬ সালে শিল্পকলা শাস্ত্রীয় সংগীতে একুশে পদকে ভূষিত হন।

আজ বিকেল চারটায় রাজশাহী মহানগর পঞ্চবটি শ্মশানে তার দাহ কার্য সম্পন্ন করা হবে।

মৃত্যুকালে তিনি দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Previous Post

যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রির উদ্যোগ

Next Post

আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য ভোটার ১২ কোটি ৭৮ লাখ

Next Post
নির্বাচন ভবন with Bangladeshi flag flying, Bangladesh election commission. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য ভোটার ১২ কোটি ৭৮ লাখ

আবাহনী ও প্রতিপক্ষের মধ্যে ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুরাসের কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগে বিদায় আবাহনীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT