চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাকরাইলে সংঘর্ষ: আক্রান্ত-রক্তাক্ত সাংবাদিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 28, অক্টোবর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
কাকরাইলে সংঘর্ষের সময় রক্তাক্ত সাংবাদিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কাকরাইল মোড়ে পেশাগত দায়িত্বপালনকালে বিএনপি এবং পুলিশের মধ্যকার সংঘর্ষে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার রাফসান জানিও রয়েছেন।

শনিবার ২৮ অক্টোবর পেশাগত দায়িত্ব পালনকালে কাকরাইল মোড়ে আন্দোলনরত বিএনপি নেতাকর্মীরা রাফসানকে এলোপাতাড়ি মারপিট করে। এসময় তার মোবাইলফোন কেড়ে নেয়। রাফসানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

রাফসানের সহকর্মী কালবেলার সিনিয়র রিপোর্টার আতাউর রহমান জানান, নাইটিংগেল মোড়ে পুলিশ বিএনপি সংঘর্ষ চলাকালে কালবেলার ক্রাইম রিপোর্টার ও ক্র্যাব সদস্য পেশাগত দায়িত্ব পালন করছিলেন। তিনি মোবাইল দিয়ে ঘটনার ভিডিও করার সময়ে বিএনপির সমাবেশে আসা একদল লোক তার উপর হামলা করে। তাকে লাঠি ও গাছের ডাল দিয়ে পেটানো হয়। বাঁচার জন্য দৌড় দিলে তাকে ধাওয়া করে পেটানো হয়। ১২ তলা ভবন পর্যন্ত পেটাতে পেটাতে আনা হয়। সেখান থেকে জিটিভির কর্মীরা তাকে উদ্ধার করে তাদের অফিসে নেয়।

হামলাকারীরা রাফসানের মোবাইল ফোন ও আইডিকার্ড ছিনিয়ে নিয়েছে। মাথায় ও সারা শরীরে আঘাত নিয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে।কাকরাইলে সংঘর্ষে আহত ও রক্তাক্ত সাংবাদিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাফসান ছাড়াও গ্রীন টিভির বিশেষ প্রতিনিধি রুদ্র সাইফুল্লাহ ও ক্যামেরা পার্সন আরজু ও ঢাকা টাইমসের স্টাফ রিপোর্টার সালেকিন তারিন, ইনকিলাবের এস এম মাসুম, ইত্তেফাকের মাল্টিমিডিয়া জার্নালিস্ট শেখ নাসিরসহ বেশ কয়েকজন সংবাদকর্মী বিএনপি নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত ও আহত হয়েছেন।

এছাড়া একুশে টেলিভিশনের সাংবাদিক বহনকারী গাড়ি এবং রাজারবাগে মানবকণ্ঠের মনির জারিফের প্রেস লেখা সম্বলিত মোটরসাইকেলসহ আরও কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

ক্র্যাবের নিন্দা
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ রাফসানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

Tags: ২৮ অক্টোবর২৮ অক্টোবর আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখিকাকরাইলে সংঘর্ষসাংবাদিক আহত
Previous Post

এডওয়ার্ডস-ডে লেডে জুটি ভাঙলেন তাসকিন

Next Post

নরসিংদীতে ঢাকাগামী ট্রেনে তল্লাশিতে বিএনপি নেতাসহ আটক ৭৮

Next Post
নরসিংদীতে ট্রেনে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে ঢাকাগামী ট্রেনে তল্লাশিতে বিএনপি নেতাসহ আটক ৭৮

শহীদ মিনারে জাতীয় শোক দিবসের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ভয় দেখিয়ে লাভ হবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT