চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলনকারী ২ গ্রুপের মধ্যে হামলা-সংঘর্ষ; আহত ৫

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
10:04 পূর্বাহ্ন 11, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
আন্দোলনকারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের দৃশ্য, আহত ৫. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলনকারী দুই গ্রুপের মধ্যে হামলা, পাল্টা হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১০ আগস্ট) রাত ১০টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া মহিউদ্দিন রনিসহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে উভয় পক্ষের পাঁচজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোস্তাফিজুর রহমান, রাফি, সিফাত, সুহানের নাম জানা গেছে।

রোববার বিকেলে নগরীর নথুল্লাবাদ এলাকায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন শেষে আন্দোলনকারী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার সূত্র ধরে সংঘর্ষ ঘটেছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং আহত সূত্রে জানা গেছে, রোববার স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে চালমান আন্দোলনের ১৪তম দিন বিকেলে নথুল্লাবাদ এলাকায় দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সিনিয়র-জুনিয়র এবং ধুমপান করা নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়ানো শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী নেতৃবৃন্দও রয়েছেন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নথুল্লাবাদ এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। তবে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

শিক্ষার্থীরা জানিয়েছে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে চলমান স্বাস্থ্যখাতে সংস্কার আন্দোলনে ক্ষতি হতে পারে বিধায় বিষয়টি সমঝোতার উদ্যোগ নেন আন্দোলনের নেতৃত্বদাতারা। সে অনুযায়ী রোববার রাতে বিএম কলেজ ক্যাম্পাসে দুই গ্রুপ সমঝোতায় বসে। এসময় দুইপক্ষ হাতাহাতি থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এসময় আন্দোলনের মূল উদ্যোক্তা মহিউদ্দিন রনিসহ উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

যদিও আন্দোলনের নেতৃত্ব দেয়া মহিউদ্দিন রনি দাবি করেছেন, স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে চলমান আন্দোলন বানচাল করতেই তাদের ওপর একটি পক্ষ হামলা করেছে।

এ প্রসঙ্গে সরকারি ব্রজমোহন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ তাজুল ইসলামের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন বলেন, নথুল্লাবাদে মারামারির ঘটনাকে কেন্দ্র করে বিএম কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। মূলতঃ সিনিয়র-জুনিয়র নিয়ে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আশঙ্কাজনক কেউ নেই বলে দাবি করেছে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, বিএম কলেজ ক্যাম্পাসের মধ্যে ঘটনা ঘটেছে। তবে অনুমতি না থাকায় পুলিশ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেনি। হাসপাতালে এবং ক্যাম্পাস এলাকায় খোঁজখবর নেয়া হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।

Tags: পাল্টা হামলারক্তক্ষয়ী সংঘর্ষসংঘর্ষ
Previous Post

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প

Next Post

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত

Next Post
গাজায় ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের ছবি, আহত ও উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT