চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
6:09 অপরাহ্ন 31, জুলাই 2023
in গোপালগঞ্জ, জনপদ
A A
চাকরির জন্য লোকজনের ভিড়, কোর্টের সামনে জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদ ও জেলা ছাত্রলীগের সভাপতি নিউটনের পদত্যাগ এবং ঘোষিত নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটির দাবিতে সড়ক অবরোধ করে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করছেন উপজেলা ছাত্রলীগের একটি অংশ।

এ সময় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আওয়ামীলীগ অফিসের প্রধান ফটকের গ্লাস ভাংচুরের ঘটনা ঘটে।

রোববার ৩০ জুলাই রাত ১২ টার পর থেকে কোটালীপাড়া-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। এতে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

রাত দেড়টার দিকে কোটালীপাড়া থানার উপপরিদর্শ (এসআই) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা সাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে মো. কামরুল ইসলাম বলেন,  জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লা রাতে মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগ কোটালীপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একইসাথে আগামী এক বছরের জন্য কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন। এতে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মো. স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার নাম অনুমোদন করেন। রাত ১২টার দিকে এ খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রলীগের একটি অংশ। এতে তারা সড়ক অবরোধ করে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছন।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ব্যাপারে তিনি কেন্দ্র থেকে কোন নির্দেশনা পাননি, তাই আমি ঘোষিত ওই কমিটিতে স্বাক্ষর করিনি।

Tags: গোপালগঞ্জের কোটালীপাড়া
Previous Post

ব্যাট-বলের প্রস্তুতির জন্য এক সপ্তাহের অপেক্ষা

Next Post

কানাডাকে বিদায় করে নকআউটে অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়া নারী ফুটবল দল ম্যাচ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডাকে বিদায় করে নকআউটে অস্ট্রেলিয়া

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

থ্যালাসেমিয়ার বিস্তার রোধে নীতিমালা করতে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT