চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ চলছে, আহত অর্ধ-শতাধিক

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:23 অপরাহ্ন 17, জুলাই 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
জাবি ক্যাম্পাসে পুলিশি অভিযান, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। বিকেল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত আহত হয়েছেন অর্ধ-শতাধিক শিক্ষার্থী।

বুধবার (১৭ জুলাই) রাত সোয়া ৮ টায় এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান ডা. শামসুর রহমান।

শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে অর্ধ-শতাধিক কোটা আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছে। এছাড়াও রাবার বুলেট ও টিয়ারশ্যালে নিক্ষেপে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

এর আগে, বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে পুলিশ ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আজ সকাল ১০টা থেকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রান্তিক গেইট, শহীদ মিনার সংলগ্ন সড়কে প্রায় ৫ শতাধিক পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভা থেকে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হলে বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে উপাচার্যকে উদ্ধার করতে গিয়ে বিকেল সোয়া ৫টার দিকে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট, ছররা গুলি নিক্ষেপ শুরু করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ, পুরাতন প্রশাসনিক ভবন, ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি), নির্মাণাধীন লাইব্রেরি ভবনে আশ্রয় নেয়।

এতে এখন পর্যন্ত অন্তত ৭০ জনের অধিক কোটা আন্দোলনকারী শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে।

শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ঘিরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ২ শতাধিক বিজিবি মোতায়েন করা হয়েছে।

Tags: কোটাকোটা আন্দােলনশিক্ষার্থী আহত
Previous Post

আরও এক বছর রিয়ালে মদ্রিচ, পেলেন অধিনায়কত্ব

Next Post

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

Next Post
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন, পেছনে বইয়ের শেলফ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

দুই ফুটবল খেলোয়াড় মাঠে বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার কোচিংয়ে যোগ দিলেন থিয়াগো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT