চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে কোটাবিরোধী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 15, জুলাই 2024
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে ‘কোটা সংস্কার’ নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আন্দোলন করা শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

সোমবার (১৫ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়।

এর আগে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সোমবার দুপুর ১২টা থেকে টিএসসিতে জড়ো হতে শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা মেডিকেলসহ যোগ দিয়েছে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রোববার মধ্যরাতে প্রায় দুই ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে তারা আবার বিক্ষোভ শুরু করেন।

রোববার দিবাগত মধ্যরাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের উপরে ছাত্রলীগ হামলা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

Tags: কোটাকোটা আন্দোলনছাত্রলীগসংঘর্ষ
Previous Post

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে টেলিপ্যাব’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

Next Post

সত্যিই কি বিয়ে ভাঙছে? দেখা গেল অন্য চিত্র!

Next Post
বিবাহের অনুষ্ঠানে অতিথিদের আনন্দময় মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যিই কি বিয়ে ভাঙছে? দেখা গেল অন্য চিত্র!

প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT