চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হাবিপ্রবি’তে সংঘর্ষ, আহত ৩০

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
6:03 অপরাহ্ন 18, জুন 2023
in শিক্ষা
A A
নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আসলেও এখনো উতপ্ত অবস্থায় রয়েছে ক্যাম্পাস। যে কোনো মুহুর্তে আবারও সংঘর্ষের আশংকা রয়েছে। একারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।

গতকাল শনিবার (১৭ জুন) রাত ৮টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, একটি অনুষ্ঠানে সিটে বসা নিয়ে শনিবার বিকেলে এক ছাত্রের ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা আকাশ, রিয়াদ ও সজলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আকাশকে ক্যাম্পাস থেকে বের করে দেয় তারা। তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাসের আবাসিক হলগুলো।

একপর্যায়ে রাত সাড়ে ৮টার পর হলের ছাত্ররা দুই গ্রুপে ভাগ হয়ে যায়। আকাশের সমর্থকরা ক্যাম্পাসে ঢুকলে সংঘর্ষ বেধে যায়। রাত সাড়ে ১১টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে দুইপক্ষের প্রায় ৩০ জন আহত হন। সংঘর্ষের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জিয়া হলেও ভাঙচুর চালায়।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষে আহতদের ভর্তি করা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাও হয়েছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঘটনা যাতে বাইরে ছড়িয়ে না যায়, সে বিষয়টি দেখছে পুলিশ-প্রশাসন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tags: দিনাজপুরহাজী দানেশ বিশ্ববিদ্যালয়হাবিপ্রবি
Previous Post

প্রেমের কারণে যুবককে পিটিয়ে হত্যা

Next Post

শাকিবের ‘প্রিয়তমা’ লুকে মুগ্ধ অপু, শুভকামনা জানালেন

Next Post
অপুর প্রিয়তমা লুকে শাকিবের ছবি, নতুন সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবের 'প্রিয়তমা' লুকে মুগ্ধ অপু, শুভকামনা জানালেন

বাংলাদেশ ক্রিকেটার আফিফ-ইবাদত, টি-টোয়েন্টি দলের জন্য ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফিফ-ইবাদতকে ফিরিয়ে বাংলোদেশের টি-টোয়েন্টি দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT