চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2025
in অপরাধ
A A
সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

আজ রোববার বিকাল ৪টার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। সংঘর্ষের ঘটনায় বিকাল থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে থানায় আলোচনা চলছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ সকাল থেকে উত্তেজনা চলছিল। উত্তেজনার জের ধরে দুই পক্ষের মধ্যে ইট–পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিকেল ৪ টার পর এটি সংঘর্ষে রূপ নেয়। তবে কী নিয়ে এই উত্তেজনা তা জানা যায়নি।

জানা যায়, ধানমণ্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ধানমণ্ডি ৩ নম্বর সড়কের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নেন। তারা ইট নিক্ষেপ করে ঢাকা সিটি কলেজের সামনে এসে কলেজের মূল ফটকের সামনে ইট–পাটকেল নিক্ষেপ করে। সিটি কলেজের মূল ফটক ভাঙার চেষ্টা করে কেউ কেউ।

অপরদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন ধানমণ্ডি ২ নম্বর সড়ক ও কলেজের ভেতরে। কিছু সময় পর পর ইট নিক্ষেপ করে তারাও এগিয়ে যান আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দিকে।

এসময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের দুই পক্ষের শিক্ষার্থীদের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করতে দেখা যায়।

Tags: শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষসায়েন্সল্যাব
Previous Post

ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, কয়েকজন আহত

Next Post

হাসিনার পাতা ফাঁদে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন পা না দেই: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের সঙ্গে সাংবাদিক ও নেতাকর্মীদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসিনার পাতা ফাঁদে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন পা না দেই: মির্জা ফখরুল

খেলোয়াড়ের মাথায় আঘাতের কারণে চিকিৎসকের সাহায্য নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথায় আঘাত পাওয়া রাচিনের সবশেষ অবস্থা জানাল নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT