চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ: আহত ১১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 পূর্বাহ্ন 12, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের ১১ জন। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জয়পুরহাট ১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা তার লোকজন নিয়ে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় আসলে সেখানে বিএনপি’র প্রার্থী মাসুদ রানা প্রধানের কর্মী সমর্থকদের সাথে সংঘর্ষ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন কর্মী আহত হয়েছে। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত বিএনপি কর্মীদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা গাড়িতে করে ফরিদপুর জেলা থেকে ভাড়াটে লোকজন এনে জয়পুরহাট সরকারি কলেজ ভোট কেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কিনছিল। স্থানীয় জনগণ এর প্রতিবাদ করে এবং বিএনপি কর্মী সমর্থকদের খবর দেয়। এসময় বিএনপি কর্মীরা ঘটনাস্থলে এসে বাধা দিলে সংঘর্ষ বাধে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা অভিযোগ করেন, তারা জয়পুরহাট ডিগ্রী কলেজ কেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা হঠাৎ তাদের উপর অতর্কিত হামলা করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

বিএনপি মনোনীত জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন, সরকারি কলেজ কেন্দ্র এলাকায় ওই নারী প্রার্থী অন্য জেলা থেকে বহিরাগতদের নিয়ে এসে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় ধানের শীষের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। ইতিমধ্যে আমি শুনেছি এতে আমাদের কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জয়পুরহাট থানার ওসি (তদন্ত) নাজমুল হক বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মীদের সাথে ধানের শীষের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags: জয়পুরহাটজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬
Previous Post

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

Next Post
ছবি: ভোট শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

প্রতিনিধির পাঠানো ছবি

জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের তিন কর্মী আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT