গত ১৪ বছরের উন্নয়নের হিসাব-নিকাশ করেই আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিনিধি নির্বাচনের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পাবনার এডওয়ার্ড কলেজে নাগরিক সংবর্ধনায় রাস্ট্রপতি বলেছেন, পাবনায় উন্নয়ন নিয়ে তিনি অবগত আছেন। সেপ্টেম্বর থেকে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগের কথা জানান রাষ্ট্রপতি।







