চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশ আদালতে নাগরিকদের মামলা দায়েরের সুযোগ দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 04, জুন 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পরিবেশ আদালতে নাগরিকদের জন্য মামলা দায়েরের সুযোগের দাবি জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ আদালতে নাগরিকদের মামলা দায়েরের সুযোগ ও পরিবেশ সংরক্ষণ আইন সংশোধনের দাবি জানিয়েছে একাধিক সংগঠন ও বিশিষ্টজনরা। তারা বলছেন, ১৭ কোটি মানুষের দেশে মাত্র দুটি পরিবেশ আদালত এবং সেই আদালতে নাগরিকদের সরাসরি মামলা করার সুযোগ না থাকায় পরিবেশ সুরক্ষা কার্যকরভাবে নিশ্চিত করা যাচ্ছে না।

বুধবার (৪ জুন) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স, পাবলিক হেলথ লইয়ার্স নেটওয়ার্ক, বারসিক, ক্যাপস, ওপেন সিসেমি ফাউন্ডেশন ও আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ আয়োজেন অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা একথা বলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স’র সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। সঞ্চালনায় ছিলেন পবা’র সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

সেমিনারে বক্তারা বলেন, নাগরিকদের সরাসরি মামলা করার সুযোগ না থাকলে পরিবেশ সংরক্ষণ আইনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এজন্য আইন সংশোধন করে পরিবেশ আদালতে সরাসরি মামলা দায়েরের বিধান রাখতে হবে।

তারা বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ঘটনাস্থলেই জরিমানা আদায়ের ক্ষমতা দিতে হবে এবং পরিবেশ সংরক্ষণে ‘পরিবেশ ফোর্স’ গঠন করতে হবে।

পরিবেশবিদ আবু নাসের খান বলেন, পরিবেশ সংরক্ষণ ও আদালত আইন সংশোধন আজ সময়ের দাবি। মন্ত্রণালয় ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ অধিদপ্তর গঠন করাও জরুরি।

ডা. লেলিন চৌধুরী বলেন, পরিবেশ দূষণের কারণে মানুষ সবচেয়ে বেশি রোগাক্রান্ত হচ্ছে। অথচ আদালতে সরাসরি মামলা করতে না পারা নাগরিক অধিকার হরণের শামিল।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর সভাপতি অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, আইন প্রণয়নের সময় জনগণের অংশগ্রহণ না থাকায় আইনে নাগরিক স্বার্থ প্রতিফলিত হয় না।

সেমিনারে পরিবেশ আদালতের বিচারকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা, পরিবেশ আইনভঙ্গকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির বিধান, পরিবেশ বিষয়ক এক্সপার্ট নিয়োগের আইনি বাধ্যবাধকতা, পরিবেশ অধিদপ্তরকে আইন প্রয়োগকারী সংস্থায় রূপান্তরের দাবি, পরিবেশদূষণের আশঙ্কায় প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা প্রদান, লাইসেন্স বাতিল ও ইউটিলিটি সার্ভিস বন্ধের বিধান অন্তর্ভুক্ত করা, অভিযোগের নিষ্পত্তি বাধ্যতামূলক করা, আনসার সদস্যদের নিয়ে পরিবেশ ফোর্স ইউনিট গঠন, ক্ষতিপূরণ ও জবাবদিহিতার আওতায় সরকারি প্রকল্পসহ বেশ কিছু সুপারিশ করা হয়।

Previous Post

মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রম ২০২৭ সালে

Next Post

৯ জুন যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Next Post
বাংলাদেশের প্রতিনিধিরা যুক্তরাজ্য সফর সম্পর্কে সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ জুন যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফার কাঠগড়ায় বার্সা, সম্ভাব্য শাস্তি নিয়ে সচেতন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT