চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জওয়ান’ এর টিকেট পেতে সিনেপ্লেক্সে দর্শকের দীর্ঘ সারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
সিনেমা হলে দর্শকদের দীর্ঘ সারি, টিকেটের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু জল্পনা কল্পনার পর অবশেষে ভারতের সাথে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল কোনো হিন্দি সিনেমা! ‘জওয়ান’ এর মাধ্যমে সেই অসাধ্য সাধন করলেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেনমেন্টের সত্বাধিকারী অনন্য মামুন!

ভারতের সাথে একই দিনে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তি নিয়ে ছিলো সংশয়! বৃহস্পতিবার সেন্সর না পাবে কিনা, এ নিয়েও ছিলো উৎকণ্ঠা। তবে এদিন দুপুরে অনন্য মামুন জানালেন সস্তির খবর।

জানালেন, কোনো ধরনের আপত্তি ছাড়াই বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পেল শাহরুখ খান অভিনীত এই ছবিটি।

এসময় তিনি এও জানান, আজ থেকেই সিনেমাটি চলবে স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে। শুক্রবার থেকে ৪০টির বেশী সিনেমা হলে চলবে এটি। খবরটি মুহূর্তেই ছড়িয়ে যায়। অগ্রিম টিকেট পেতে দুপুর থেকেই শত শত দর্শক ভিড় জমাতে শুরু করেন সিনেপ্লেক্সের সামনে।

বিকেলে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো লবিতে মানুষের ভিড়। দর্শকের সাথে কথা বলে জানা যায়, ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তির সেন্সর ছাড়পত্র পাওয়ার খবরটি জানার পর থেকেই তারা অগ্রিম টিকেট কিনতে এখানে জড়ো হন!

হল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, দুপুরের পর সেন্সর ছাড়পত্র পাওয়ায় বিকেলে শো দেয়া যায়নি। সব গুছিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘জওয়ান’ এর শো চলছে ৭টা ৫০ মিনিটে। শুক্রবার কতোগুলো স্ক্রিনে সিনেমাটি চলবে, তা শিগগির প্রকাশ করা হবে।

অনন্য মামুন জানান, ‘জওয়ান’ নিয়ে দর্শকের যে আগ্রহ, সেটা অবিশ্বাস্য। সিনেমাটি সেন্সর প্রাপ্তির খবর ছড়িয়ে যাওয়ার পর থেকেই দর্শক অগ্রিম টিকেটের জন্য স্টার সিনেপ্লেক্সের সামনে অবস্থান নিয়েছেন। যতোদূর জানতে পেরেছি, এভাবে চললে আগামি আজকেই আগামি ৫ দিনের টিকেট শেষ হয়ে যাবে।

এদিকে সিনেমাটি নিয়ে ভারতে উন্মাদনা চরমে। দর্শক বুধবার মধ্যরাত থেকেই ভিড় জমিয়েছেন হলের সামনে, এমন খবরই দেখা গেছে ভারতীয় সংবাদমাধ্যমে। দর্শক চাপে বৃহস্পতিবার ভোর থেকেই ‘জওয়ান’ এর শো দেয়া হয়।

সিনেমাটি দেখে শুধু দর্শকই নয়, প্রশংসা করছেন সিনেবিশ্লেষক থেকে ট্রেড অ্যানালিস্টরাও।

বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন, প্রথম দিন ভারতের বক্স অফিস থেকে ‘জওয়ান’-এর আয় ‘পাঠান’-কেও ছাড়িয়ে যাবে। ‘পাঠান’ প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি রুপি। অন্যদিকে ধারণা করা হচ্ছে, ‘জওয়ান’ আয় করতে পারে ৬০ থেকে ৭০ কোটি রুপি।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। যার বাজেট ৩০০ কোটি রুপি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

Tags: জওয়ানলিড বিনোদনশাহরুখসিনেপ্লেক্সেসিনেমাস্টার সিনেপ্লেক্স
Previous Post

বিশ্বের সর্বকনিষ্ঠ ভিডিওগেম ডেভেলপার ৬ বছরের শিশু

Next Post

টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষকের ওপর হামলা

Next Post
প্রকাশক হাসান আলী সমুদ্রের পেছনে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষকের ওপর হামলা

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা রেফারির সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রেফারি আমাকে বলেছে হ্যান্ডবল হয়েছিল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT