চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাবিশ্বের রক্ষাকর্তারা ফিরছেন নতুন অভিযান নিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 04, মে 2023
in বিনোদন
A A
অভিনেতাদের দল মহাবিশ্বের রক্ষাকর্তাদের চরিত্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মিশন নিয়ে আসছে মহাবিশ্বের রক্ষাকর্তারা। এর আগে ২০১৭ সালে সবশেষ দেখা গিয়েছিলো তাদের। ছয় বছর বিরতির পর আবার ধরণীতে আসছেন তারা। ভক্তরা নিশ্চয়ই আঁচ করতে পেরেছেন কাদের কথা বলা হচ্ছে!

হ্যাঁ, গ্যালাক্সির সেই গার্ডিয়ানদের কথা বলা হচ্ছে যারা ২০১৪ সালে প্রথম সামনে এসে আলোড়ন তুলেছিলেন। আগামী ৫ মে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’। দীর্ঘ অপেক্ষার দিন পেরিয়ে আবারও প্রিয় সুপারহিরোদের পর্দায় দেখতে পাওয়ার এই আনন্দ সংবাদ রয়েছে বাংলাদেশের দর্শকদের জন্যও। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি।

আগের দুই কিস্তির মতো এটিরও পরিচালক জেমস গান। বরাবরের মতোই তারকাবহুল এই মার্ভেল সিনেমাটিতে অভিনয় করেছেন ক্রিস প্যাট, জো সালডানা, ভিন ডিজেল, ব্রাডলি কুপার প্রমুখ। রহস্যময় এই মহাবিশ্বে ব্যাপক বিপর্যয় ঘটিয়ে দিয়েছিল গার্ডিয়ানের দল। পরে তারাই আবার মহাজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করল। এই গল্প মার্ভেলের চলচ্চিত্রের। সেই গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি আবার ফিরে এসেছে। নতুন এক অভিযানে দেখা যাবে সেই ব্যতিক্রমী বন্ধুদের।

গার্ডিয়ানস সিরিজের এবারের পর্বেও আছে সেই বদমাশ চোর পিটার কিল, সবুজ-ত্বকের অধিকারী যোদ্ধা গামোরা, পেশিবহুল ড্র্যাক্স, শয়তান রকেট এবং ভিনগ্রহী গাছ গ্রুট। তাদের মধ্যে বিভেদ শুরু হয় সোনালি-ত্বকের অধিকারী খলচরিত্র আয়েশার প্ররোচনায়। দ্বিতীয় কিস্তিতে দেখা গেছে, বাবার সঙ্গে পিটারের দীর্ঘ প্রতীক্ষিত পুনর্মিলন। পিটারের বাবা যেনতেন কেউ নন, প্রাচীন দেবতা ইগো। তিনি একটি গ্রহের প্রাণশক্তি। পালকপিতা ইয়ন্ডুর সঙ্গে তাঁর সম্পর্কে আছে টানাপোড়েন। পিটার চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট। কাহিনীর ধারাবাহিকতায় এবার নতুন মিশনে দেখা যাবে গ্যালাক্সি’র গার্ডিয়ানদের। এ যাত্রায় সুপারহিরোরা আবির্ভূত হবেন আরও দুধর্ষ ভূমিকায়। ছবির টিজার ট্রেলার উন্মুক্ত হওয়ার পর ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। এর চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টস রীতিমত মুগ্ধ করেছে সবাইকে।

‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’র তৃতীয় পর্বের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় এবারও আছেন জেমস গান। ২০১৪ সালে সিরিজের প্রথম চলচ্চিত্রটি ব্লকবাস্টার হিট হয়েছিল। বিশ্বজুড়ে ছবিটি ৭৭ কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছিল। ওই ছবিতে গার্ডিয়ানদের বাঁচাতে গ্রুট নিজেকে উৎসর্গ করে। আগের দুইবার-ই গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি সুপারহিরো ভক্তদের জন্য নতুন আনন্দ নিয়ে আসে। বাজিমাতও করে তখন। দর্শক-সমালোচকেরা এবারও তাই আগ্রহভরে অপেক্ষা করছেন সিরিজের তৃতীয় ছবিটি কেমন হয়, তা দেখার জন্য।

Tags: ক্রিস প্যাটভিন ডিজেললিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাসুপারহিরোহলিউড
Previous Post

আবারও বাড়লো ভোজ্য তেলের দাম

Next Post

রিয়াল এখন তিনে

Next Post
রিয়াল ও হোয়াইট হোর্সের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল এখন তিনে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাষণ দিচ্ছেন, পেছনে সমর্থক ও নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের হৃদয়ে পাকিস্তান, বুকে আইয়ুব খান: এস এম কামাল হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT